শিরোনাম
icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৩ মৃত্যু, হাসপাতালে ২৩৩৩ icon ট্রাস্ট ইসলামী লাইফের লভ্যাংশ ও পলিসি বোনাস অনুমোদন icon যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি বেড়েছে ১০.১৬% icon মাথাপিছু বৈদেশিক ঋণে এগিয়ে বাংলাদেশ icon দরপতনের শীর্ষে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স icon দর বৃদ্ধির শীর্ষে মতিন স্পিনিং মিলস icon মিশ্র সূচকে লেনদেন ৫৫৮ কোটি টাকা icon সঠিক তথ্য না থাকলে স্বচ্ছতা আনা সম্ভব নয়: অর্থমন্ত্রী icon শেয়ারভিত্তিক আবাসন ব্যবসা বন্ধের দাবি icon সুগন্ধি চাল উৎপাদনে প্রণোদনা দেবে সরকার: খাদ্য প্রতিমন্ত্রী icon আমন মৌসুমে সাড়ে ৮ লাখ টন ধান-চাল কিনবে সরকার icon সিটি ইন্স্যুরেন্সের সাবেক এএমডি হাছান খানের ইন্তেকাল icon সড়ক দুর্ঘটনায় ৬ বছরে নিশ্চিহ্ন ৩০০ পরিবার icon সামিট পাওয়ারের বোর্ড সভা ১১ নভেম্বর icon সিলভা ফার্মার বোর্ড সভা ১২ নভেম্বর icon মোজাফ্ফর হোসেনের বোর্ড সভা ১১ নভেম্বর icon বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের বোর্ড সভা ১১ নভেম্বর icon তিতাস গ্যাসের বোর্ড সভা ১১ নভেম্বর icon বাংলাদেশে আসছেন ডাচেস সোফি icon বিডি কমের বোর্ড সভা ১১ নভেম্বর icon গোল্ডেন সনের বোর্ড সভা ১৪ নভেম্বর icon ডেসকোর প্রথম প্রান্তিক প্রকাশ icon সূচকের মিশ্রাবস্থায় চলছে লেনদেন icon পদ্মা অয়েলের লভ্যাংশ ঘোষণা icon ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ, বন্ধ ট্রেন চলাচল
down of head

সরকারি চাকরি পেয়েই স্বামীকে তালাক

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার উনকিলা গ্রামের মালয়েশিয়া প্রবাসী সাইফুল ইসলাম খোকনের স্ত্রী জান্নাতুল ফেরদাউস সরকারি চাকরি পেয়েই তার স্বামীকে তালাক দিয়েছেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ইতোমধ্যে স্ত্রীর প্রতারণার প্রতিকার চেয়ে আদালতে মামলা করেছেন সাইফুল ইসলাম।

ঘটনার বিবরণে জানা গেছে, ২০১৬ সালে পারিবারিকভাবে মালয়েশিয়া প্রবাসী সাইফুল ইসলাম খোকনের সঙ্গে জান্নাতুল ফেরদাউসের বিয়ে হয়। বিয়ের পরও জীবিকার তাগিদে সাইফুল মালয়েশিয়ায় ফিরে যান। প্রবাসে থেকেই স্ত্রীর উচ্চশিক্ষার আবদারে তাকে প্রথমে স্থানীয় একটি কলেজে ভর্তি করান তিনি।

পরবর্তীতে সরকারি চাকরি পাওয়ার আশায় স্ত্রীকে ঢাকায় এনে দীর্ঘ প্রায় চার বছর কোচিং করান সাইফুল। এ সময় যাবতীয় খরচ তিনিই বহন করেন। দীর্ঘ প্রস্তুতি ও প্রচেষ্টার পর চলতি বছরের ২ জানুয়ারি ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ে অফিস সহকারী পদে নিয়োগ পান জান্নাতুল ফেরদাউস।

চাকরি পাওয়ার পর থেকে স্বামী-স্ত্রীর মধ্যে দূরত্ব বাড়তে থাকে। বিষয়টি নিয়ে সাইফুল ইসলামের কাছে সন্দেহের সৃষ্টি হলে তিনি কাউকে না জানিয়ে ১ জুলাই দেশে ফিরে এসে সরাসরি স্ত্রীর অফিসে গিয়ে হাজির হন। স্ত্রীর সঙ্গে দেখা হওয়ার পর তাকে অপেক্ষায় রেখে জান্নাতুল ফেরদাউস অফিসের বাইরে চলে যান।

সাইফুল ইসলাম ঢাকা থেকে গ্রামের বাড়িতে চলে আসেন। বিষয়টি শ্বশুরবাড়ির লোকজনকে জানালে তারা সমাধানের আশ্বাস দেন। এর কয়েক দিনের মধ্যেই সাইফুলের বাড়িতে স্ত্রীর দেওয়া তালাকের নোটিশ পৌঁছায়। উপায়ন্ত না পেয়ে সাইফুল তার গচ্ছিত অর্থ ও সম্পদ এবং এর প্রতিকার চেয়ে চাঁদপুর আদালতে মামলা দায়ের করেন।

ভুক্তভোগী সাইফুল ইসলাম বলেন, “স্ত্রীর সব আবদার মেটাতে গিয়ে প্রবাসের গচ্ছিত সব অর্থ ও উপার্জনের সিংহভাগ তার পেছনে ব্যয় করেছি। আজ আমি নিঃস্ব।”

এ বিষয়ে জান্নাতুল ফেরদাউসের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি। তবে তার ভাই ফয়সাল আহমেদ দাবি করেন, ‘বিদেশে থাকা অবস্থায় সাইফুল আমার বোনের খোঁজখবর রাখতেন না- এমন অভিযোগেই জান্নাত তাকে তালাক দিয়েছেন।’ তবে বোনের লেখাপড়া, কোচিং ও ঢাকায় বাসাভাড়াসহ যাবতীয় খরচ সাইফুলের টাকায় হওয়ার কথা স্বীকার করেছেন তিনি।

সম্পর্কিত খবর