সূচকের মিশ্রাবস্থায় চলছে লেনদেন
সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্রাবস্থায় লেনদেন চলছে। এদিন লেনদেন শুরুর প্রথম ঘন্টায় বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, বেলা ১১ টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ২ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৪১০ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক .৭০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৪৮ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৬ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৬২ পয়েন্টে।
এ সময় লেনদেন হওয়া ৩৭২ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৫১ টির, দর কমেছে ১৪৯ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৭৮ টির। এ সময় টাকার অংকে লেনদেন হয়েছে ১৭৪ কোটি ৫৫ লাখ টাকা।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই আগের দিনের চেয়ে ৩২ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪ হাজার ৯৬৯ পয়েন্টে।
এ সময় লেনদেন হওয়া ৫৯ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৮ টির, দর কমেছে ২৩ টির এবং অপরিবর্তিত রয়েছে ৮ টির। আলোচিত সময়ে টাকার অংকে লেনদেন হয়েছে ১ কোটি ৪২ লাখ টাকা।



