শিরোনাম
২২ দিনের নিষেধাজ্ঞা, চড়া ইলিশের দামবৈদেশিক ঋণের টাকা এফসি হিসাবে রাখার সুযোগসেপ্টেম্বরে মূল্যস্ফীতি বেড়ে ৮ দশমিক ৩৪ শতাংশডেঙ্গুতে ৮ মৃত্যু, ভর্তি ১,৮৬০দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, প্রজ্ঞাপন জারিইন্দোনেশিয়ায় রপ্তানি বাড়াতে চায় বাংলাদেশবিডি ল্যাম্পসের বোর্ড সভা ১৪ অক্টোবরসূচকের উত্থানে চলছে লেনদেনওয়াইম্যাক্স ইলেকট্রোডের বোর্ড সভা ১৫ অক্টোবরকোটি টাকা ইস্যুতে আসলামের নিয়োগ বাতিল!বীমা দাবির চেক দিয়েছে এনআরবি লাইফডিজিটাল প্রতারণা শনাক্তে এআই ব্যবহারের ওপর জোর ডিএসই চেয়ারম্যানেরডেঙ্গুতে আরও ১০ মৃত্যু, ভর্তি ১,৯৯৬২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রীপতনে শেষ ডিএসইর লেনদেন
down of head

বাংলাদেশ ব্যাংকের প্রশংসাপত্র পেল মধুমতি ব্যাংক

সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের এএন হামিদুল্লাহ কনফারেন্স রুমে আয়োজিত এক অনুষ্ঠানে কৃষি খাতে কোভিড-১৯ মহামারির জন্য গঠিত পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় ঋণ বিতরণে শতভাগ সফলতা অর্জনের জন্য প্রশংসাপত্র পেল মধুমতি ব্যাংক লিমিটেড।

দেশে কার্যরত সকল তফসিলি ব্যাংকগুলোর মধ্যে উক্ত স্কিমের আওতায় ঋণ বিতরণে শতভাগ সফল ১৭টি ব্যাংককে প্রশংসাপত্র প্রদান করা হয়।

মধুমতি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সফিউল আজম বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবিরের কাছ থেকে উক্ত প্রশংসাপত্র গ্রহণ করেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর একেএম সাজেদুর রহমান খান, কৃষি ঋণ বিভাগের নির্বাহী পরিচালক আওলাদ হোসেন চৌধুরী, কৃষি ঋণ বিভাগের মহা-ব্যবস্থাপক আব্দুল হাকিমসহ উভয় প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর