ওয়াইম্যাক্স ইলেকট্রোডের বোর্ড সভা ১৫ অক্টোবর
পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি ওয়াইম্যাক্স ইলেকট্রোডস লিমিটেডের পরিচালনা পর্ষদের বোর্ড সভা আগামী ১৫ অক্টোবর অনুষ্ঠিত হবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির বোর্ড সভা ওই সন্ধ্যা সাড়ে ৬ টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন, ২০২৬ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে।



