স্টক এক্সচেঞ্জে সরাসরি কোম্পানি তালিকাভুক্তির বিধিনিষেধ প্রত্যাহার
পুঁজিবাজারে টেকসই উন্নয়নের স্বার্থে স্টক এক্সচেঞ্জে সরাসরি তালিকাভুক্তির উপর আরোপিত বিধিনিষেধ প্রত্যাহার করেছে সরকার।
সোমবার (৫ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এ সংক্রান্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার করে একটি আদেশ জারি করেছে।
আদেশে বলা হয়, পুঁজিবাজারে টেকসই উন্নয়নের স্বার্থে সরকারি/বেসরকারি মালিকানাধীন/বহুজাতিক কোম্পানিসমূহ-কে স্টক এক্সচেঞ্জসমূহে সরাসরি তালিকাভুক্তির বিষয়ে এ বিভাগ কর্তৃক গত ০১ ফেব্রুয়ারি ২০১০ তারিখের আরোপিত নিষেধাজ্ঞা নির্দেশক্রমে প্রত্যাহার করা হলো।



