শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

সীমান্তে সতর্ক অবস্থানে বিএসএফ

বাংলাদেশ ভারত সীমান্তে সতর্ক অবস্থায় রয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। সীমান্তের যেসব এলাকায় কাঁটাতারের বেড়া নেই সেসব এলাকায় পাহারা জোরদার করেছে বাহিনীটি।

মূলত রাতের অন্ধকারে এবং প্রচন্ড কুয়াশার কারণে পাচারকারীরা যেন কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত হতে না পারে তা নিশ্চিত করতেই সীমান্তে বিএসএফ জওয়ানরা সতর্ক অবস্থানে রয়েছে বলে রোববার (২ জানুয়ারি) এক প্রতিবেদনে জানিয়েছে ভারতীয় বার্তাসংস্থা এএনআই।

প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিমবঙ্গের বনগাঁর গুনারমাথের বাংলাদেশ-ভারত সীমান্ত এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা। পাচারকারীরা যেন রাতের অন্ধকার, প্রচন্ড কুয়াশা, বৃষ্টি ও বজ্রপাতের সুযোগ না নিতে পারে, তা নিশ্চিত করতেই সতর্ক অবস্থানে রয়েছেন জওয়ানরা।

পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগণার বিএসএফের ১৫৮ ব্যাটালিয়নের সুরেন্দ্র সিং এএনআইকে জানান, পাচারকারীরা রাতের অন্ধকার, প্রচন্ড কুয়াশা, বৃষ্টি ও বজ্রপাতের সুযোগ নিয়ে থাকে। আর তাই সীমান্তের জিরো পয়েন্টে দায়িত্বপালনের সময় জওয়ানদের বিশ্রাম নেওয়ার কোনো সুযোগ নেই।

তিনি আরও বলেন, ‘সীমান্তে আমরা প্রাণঘাতী অস্ত্র ব্যবহার না করার কৌশল মেনে চলি। তবে জীবন ঝুঁকির মধ্যে পড়লেই আমরা কেবল বৈধ অস্ত্র ব্যবহার করে থাকি।’

এএনআই বলছে, প্রচন্ড কুয়াশা ও ঠান্ডা বাতাসের মধ্যে বিএসএফের গুনারমাথ বিওপি’র জওয়ানরা বাংলাদেশ সীমান্তে টহল দিচ্ছেন। মূলত ওই সীমান্ত এলাকার যেসব অংশে কাঁটাতারের বেড়া নেই সেখানেই অবস্থানে থাকছেন তারা।

সুরেন্দ্র সিংয়ের অভিযোগ, পশ্চিমবঙ্গের রাজ্য পুলিশ বিএসএফের সঙ্গে সহযোগিতাপূর্ণ আচরণ করছে না। তার ভাষায়, ‘এমনকি স্থানীয় কোনো অপরাধীকে আমরা গ্রেফতার করলেও পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে অনেক সময় নেওয়া হয়। তাদের তদন্তকাজও অনেক দুর্বল। আর এই কারণে বহু অপরাধীই ধরা-ছোঁয়ার বাইরে থেকে যায়।’

সম্পর্কিত খবর