শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

সিলেটে ৯ ও ১০ নভেম্বর পরিবহন ধর্মঘটের ডাক

তিনটি সেতুতে অতিরিক্ত টোল আদায় এবং বিভিন্ন উপজেলা ও পৌরসভার নামে চাঁদা আদায়ের অভিযোগে সিলেটে ৪৮ ঘণ্টার পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। আগামী ৯ নভেম্বর সকাল ৬টা থেকে শুরু হবে এই ধর্মঘট।

সোমবার রাতে পরিষদের এক সভা থেকে এই ধর্মঘটের ডাক দেয়া হয়। পণ্য পরিবহন শ্রমিকদের এই ধর্মঘটের সাথে একাত্মতা পোষন করেছেন বাস-মিনিবাস ও সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দও।

সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি আবু সরকার জানান, সিলেটের লামাকাজি, শেরপুর, ফেঞ্চুগঞ্জ ও শেওলা সেতুতে অতিরিক্ত টোল আদায় করা হচ্ছে। এছাড়া জেলার গোয়াইনঘাট উপজেলা ও ছাতক পৌরসভার নামে অবৈধভাবে চাঁদা আদায় করা হচ্ছে। এসব অনিয়ম বন্ধের দাবিতে পরিবহন শ্রমিকরা বিভিন্ন সময় প্রশাসনের কাছে আবেদন করলেও কার্যকর কোন উদ্যোগ নেয়া হয়নি। তাই আগামী ৯ নভেম্বর থেকে সিলেট জেলায় ৪৮ ঘণ্টার ধর্মঘটের ডাক দেয়া হয়েছে।
এদিকে, সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান মালিক ঐক্য পরিষদের ডাকা ৪৮ ঘণ্টার ধর্মঘটের সাথে একাত্মতা পোষণ করেছেন সিলেট জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়ন ও সিএনজি অটো রিকশা ইউনিয়নের নেতৃবৃন্দ।

সম্পর্কিত খবর