শিরোনাম
down of head

সিইও নিয়োগে আবেদন পাঠানোর আহবান আইডিআরএর

বীমা কোম্পানিতে মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) নিয়োগ দেয়ার জন্য পুল (তালিকা) গঠন করছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। সিইও নিয়োগে যাচাই-বাছাই কাজে সহায়তার জন্য এই পুল গঠন করা হয়।

সিইও নিয়োগের এই পুলে তালিকাভুক্ত হওয়ার জন্য প্রাথমিকভাবে আগামী ৪ জুন, ২০২৫ এর মধ্যে যোগ্যতাসম্পন্ন আগ্রহী ব্যক্তিদের নির্ধারিত চেকলিস্ট অনুযায়ী দরখাস্ত আহবান করেছে সংস্থাটি।

সিইও পুলভুক্ত করার জন্য প্রতি বছর জুলাই মাসে ও জানুয়ারি মাসে নির্ধারিত মানদন্ড অনুসারে বাছাই করা হবে বলেও জানিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) । এ ছাড়াও পরবর্তিতে যেকোন সময়ে কর্তৃপক্ষের দপ্তরে এ সংক্রান্ত আবেদন জমা দেয়া যাবে।

শুক্রবার (১৬ মে) গণমাধ্যমে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পুলভূক্ত হওয়া মুখ্য নির্বাহী কর্মকর্তা পদে নিয়োগ লাভের নিশ্চয়তা প্রদান করে না- উল্লেখ করেছে আইডিআরএ। এ ছাড়াও কর্তৃপক্ষ যেকোন সময়ে আবেদন প্রক্রিয়া বাতিল এবং উপরোক্ত শর্তাদির সংযোজন, বিয়োজন ও পরিমার্জনের অধিকার সংরক্ষণ করে।

সিইও নিয়োগের আবেদনে যেসব তথ্য ও নথিপত্র দিতে হবে-

প্রার্থীর জাতীয় পরিচয়পত্র এবং পাসপোর্টের সত্যায়িত ছায়ালিপি এবং ২ কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবিসহ পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত;

মুখ্য নির্বাহী কর্মকর্তা নিয়োগ ও অপসারণ প্রবিধানমালা, ২০১২ এবং ২৪ ডিসেম্বর ২০২৩ তারিখে এ প্রবিধানমালার সংশোধনিতে উল্লেখিত শিক্ষাগত যোগ্যতা ও কর্মঅভিজ্ঞতা সম্পন্ন আগ্রহী প্রার্থীদের ইউজিসি কর্তৃক অনুমোদিত বিশ্ববিদ্যালয়ের অনুমোদিত ক্যাম্পাসের অনুমোদিত প্রোগ্রাম থেকে অর্জিত সকল শিক্ষাগত যোগ্যতার সনদ ও মার্কশীট/একাডেমিক ট্রান্সক্রিপ্ট এর সত্যায়িত ছায়ালিপি যোগ করতে হবে।

যে শ্রেণীর বীমা কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা পদের জন্য আবেদিত অনুরূপ শ্রেণীর বীমা কোম্পানিতে উল্লেখিত প্রবিধানমালায় নির্ধারিত ১২ বছরের কর্ম অভিজ্ঞতার সকল প্রমাণকের সত্যায়িত ছায়ালিপি দিতে হবে।

যে শ্রেণীর বীমা কোম্পানির সিইও পদের জন্য আবেদিত অনুরূপ শ্রেণীর বীমা কোম্পানিতে উল্লেখিত প্রবিধানমালায় নির্ধারিত মুখ্য নির্বাহী কর্মকর্তার অব্যবহিত নিম্নপদে ২ বছরের অভিজ্ঞতার প্রমাণকের সত্যায়িত ছায়ালিপি।

এছাড়াও প্রার্থীর সর্বশেষ কর বছরের আয়কর রিটার্ণ দাখিলের সনদ/প্রাপ্তি স্বীকারপত্রের সত্যায়িত ছায়ালিপি; প্রার্থী কর্তৃক ঋণ খেলাপী নন-মর্মে হলফনামার কপি এবং প্রার্থী কর্তৃক বাংলাদেশ ব্যাংক এর নির্ধারিত এনকোয়ারি ফরম-এ এর পূরণকৃত মূলকপি।

সম্পর্কিত খবর