শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

সিংহভাগ কোম্পানির শেয়ারদর কমায় ডিএসইর সূচক ও লেনদেনে পতন

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রোববার চলতি সপ্তাহের প্রথম কার্যদিবসে সিংহভাগ শেয়ারের দর কমায় আগের দিনের চেয়ে ডিএসইর সূচকের পতন হয়েছে। একই সঙ্গে রোববার ডিএসইর লেনদেন আগের দিনের তুলনায় কমেছে। অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার চিটাগং স্টক এক্সচেঞ্জে (সিএসই) একই চিত্র দেখা গেছে।

বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, রোববার ডিএসইতে লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত পতনের ধারা অব্যাহত ছিল এবং দিন শেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল প্রধান সূচক ডিএসইএক্স ১৮ দশমিক ২৯ পয়েন্ট বা শূন্য দশমিক ৩৪ শতাংশ কমে ৫ হাজার ২৩৩ দশমিক ৬৬ পয়েন্টে অবস্থান করে। ডিএসইএস বা শরিয়াহ সূচক ৬ দশমিক ৪৩ পয়েন্ট বা শূন্য দশমিক ৫৬ শতাংশ কমে ১ হাজার ১৩৭ দশমিক ২৬ পয়েন্টে অবস্থান করে। আর ডিএস৩০ সূচক ৭ দশমিক ৭৯ পয়েন্ট বা শূন্য দশমিক ৪১ শতাংশ কমে ১ হাজার ৮৬৮ দশমিক ০৪ পয়েন্টে অবস্থান করে। ডিএসইতে লেনদেন হয় ৩৪৯ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৩৭৪ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। অর্থাৎ আগের দিনের চেয়ে গতকাল ডিএসইর লেনদেন ২৪ কোটি ৯৮ লাখ টাকা কমেছে। এদিন ১২ কোটি ১ লাখ ৮৮ হাজার ৩৮৫টি শেয়ার এক লাখ ২১ হাজার ৬৬১ বার হাতবদল হয়। লেনদেন হওয়া ৩৯১ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২৪টির, কমেছে ২১৯টির এবং অপরিবর্তিত ছিল ৪৮টির দর।

রোববার টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে উঠে আসে বীচ হ্যাচারি লিমিটেড। কোম্পানিটির ১৩ কোটি ৮৫ লাখ ৮৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর পরের অবস্থানে থাকা এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেডের ১২ কোটি ৩৭ লাখ, আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ১১ কোটি ৮০ লাখ, ওরিয়ন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ১০ কোটি ৪৭ লাখ, ই-জেনারেশন লিমিটেডের ১০ কোটি ১০ লাখ, ওরিয়ন ইনফিউশনস লিমিটেডের ৯ কোটি ২০ লাখ, গোল্ডেন সন লিমিটেডের ৮ কোটি ৯৮ লাখ, ফার ইস্ট নিটিং অ্যান্ড ডায়িং ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৮ কোটি ৯৩ লাখ, সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ৮ কোটি ৬০ লাখ এবং রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৭ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

রোববার ৯ দশমিক ৮৭ শতাংশ শেয়ারদর বেড়ে টপটেন গেইনারের শীর্ষে উঠে আসে গ্লোবাল হেভী কেমিক্যালস লিমিটেড। এর পরের অবস্থানে থাকা সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ৯ দশমিক ৬৯ শতাংশ, মেঘনা সিমেন্ট মিলস লিমিটেডের ৭ দশমিক ৮৮ শতাংশ, ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ৭ দশমিক ৭৬ শতাংশ, রূপালী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ৭ দশমিক ১৪ শতাংশ, ইভিন্স টেক্সটাইল লিমিটেডের ৪ দশমিক ৮৫ শতাংশ, বীচ হ্যাচারি লিমিটেডের ৪ দশমিক ৬৮ শতাংশ, ফার ইস্ট নিটিং অ্যান্ড ডায়িং ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৪ দশমিক ৫৪ শতাংশ, অলিম্পিক অ্যাকসেসরিজ লিমিটেডের ৪ দশমিক ২০ শতাংশ এবং কপারটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৪ দশমিক ০৪ শতাংশ শেয়ারদর বেড়েছে।

অন্যদিকে সিএসইতে রোববার সিএসসিএক্স মূল্যসূচক ৩৩ দশমিক ৭৭ পয়েন্ট বা শূন্য দশমিক ৩৭ শতাংশ কমে ৯ হাজার ৩৪ দশমিক ১৩ পয়েন্টে এবং সার্বিক সূচক সিএএসপিআই ৫২ দশমিক ৫০ পয়েন্ট বা শূন্য দশমিক ৩৪ শতাংশ কমে ১৫ হাজার ১৯ দশমিক ৬৯ পয়েন্টে অবস্থান করে। গতকাল সর্বমোট ২২৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট লেনদেন হয়। এর মধ্যে দর বেড়েছে ৮৫টির, কমেছে ১১৫টির এবং অপরিবর্তিত ছিল ২৫টির দর।

এন এস

সম্পর্কিত খবর