শিরোনাম
icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ icon দর বৃদ্ধির শীর্ষে সোনারগাঁও টেক্সটাইল icon লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং মিলস icon দরপতনের শীর্ষে এএফসি অ্যাগ্রো বায়োটেক
down of head

সিঁধ কেটে ঘরে ঢুকে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণ, যুবলীগ নেতা আটক

লক্ষ্মীপুরে সিঁধ কেটে চুরির উদ্দেশ্যে ঘরে ঢুকে এক গৃহবধূকে (২৫) দলবদ্ধ ধর্ষণের অভিযোগে যুবলীগ নেতা সুমন মাঝিকে আটক করা হয়েছে। রোববার দুপুর সাড়ে ১২টার দিকে জেলা জজ আদালত প্রাঙ্গণ থেকে তাকে আটক করা হয়।

এর আগে ভোরে সদর উপজেলার তেওয়ারীগঞ্জ গ্রামে ধর্ষণের ঘটনাটি ঘটে। ভুক্তভোগী গৃহবধূকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুপুরে অতিরিক্ত জেলা পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) পলাশ কান্তি নাথ ও অতিরিক্ত জেলা পুলিশ সুপার (সদর) মংনেথোয়াই মারমা হাসপাতালে গিয়ে ভুক্তভোগীর সঙ্গে কথা বলেন।

অভিযুক্ত সুমন তেওয়ারীগঞ্জ ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও চরমটুয়া গ্রামের মৃত মন্তাজ মাঝির ছেলে। তিনি লক্ষ্মীপুর পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও জেলা আইনজীবী সহকারী সমিতির সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজানের ভাই।

পুলিশ ও ভুক্তভোগী গৃহবধূ জানায়, প্রতিবন্ধী ভাই ও ছেলেকে নিয়ে গৃহবধূ রাতে ঘরে একা ছিলেন। ঘটনার সময় সিঁধ কেটে ৫ জন ঘরে ঢুকে। একপর্যায়ে ওই পাঁচজন তাকে একা পেয়ে জোরপূর্বক পালাক্রমে ধর্ষণ করে। পরে আহতাবস্থায় গৃহবধূকে রেখে তারা পালিয়ে যায়৷ এ সময় যুবলীগ নেতা সুমনসহ সবাইকে তিনি চিনে ফেলেন। খবর পেয়ে ভোরেই সদর থানা টহল পুলিশ ঘটনাস্থল থেকে গৃহবধূকে উদ্ধার করে। পরে প্রধান অভিযুক্তকে আটক করা হয়। অভিযুক্ত নাজিম, মো. হোসেন, ইউসুফ ও হারুনকে আটক করতে অভিযান চলছে।

যুবলীগ নেতা মিজানুর রহমান মিজান বলেন, গৃহবধূদের সঙ্গে আমাদের জমি নিয়ে বিরোধ রয়েছে। এ জন্য পরিকল্পিতভাবে আমার ভাইকে ফাঁসানো হচ্ছে। আমার ভাই ঘটনাটির সঙ্গে জড়িত নয়।

সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আনোয়ার হোসেন বলেন, ধর্ষণের অভিযোগে এক নারীকে হাসপাতাল ভর্তি করা হয়েছে। তিনি চিকিৎসাধীন রয়েছেন৷ তার শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে।

অতিরিক্ত জেলা পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) পলাশ কান্তি নাথ জানান, প্রধান অভিযুক্তকে আটক করা হয়েছে। এ ঘটনায় সদর থানায় মামলার প্রস্তুতি চলছে। অন্যদের আটকে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

সম্পর্কিত খবর