শিরোনাম
icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ icon দর বৃদ্ধির শীর্ষে সোনারগাঁও টেক্সটাইল icon লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং মিলস icon দরপতনের শীর্ষে এএফসি অ্যাগ্রো বায়োটেক
down of head

একদিনে টিকা নিলেন এক কোটি ২০ লাখের বেশি মানুষ

দেশে একদিনে এক কোটির বেশি টিকা দেওয়া হয়েছে। শনিবার (২৬ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তর বিশেষ ক্যাম্পেইনের মাধ্যমে মোট এক কোটি ২০ লাখ ৬৩ হাজার ৬৫৩ ডোজ টিকা দেওয়া হয়।

এর মধ্যে প্রথম ডোজের এক কোটি ১১ লাখ ৭৪ হাজার ৭২৫ জন, দ্বিতীয় ডোজের ৮ লাখ ১৫ হাজার ৭৩ জন এবং বুস্টার ডোজের ৭৩ হাজার ৮১৫ জনকে দেওয়া হয়।

এদিন রাজধানীসহ সারাদেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে কেন্দ্রে উপস্থিত হয়ে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টিকা দেন। এই সাড়া পড়ায় বিশেষ ক্যাম্পেইনের টিকাদান কার্যক্রমের মেয়াদ সোমবার (২৮ ফেব্রুয়ারি) দুদিন বাড়ানো হয়।

দেশে গত বছর ২০২১ সালের ২৭ জানুয়ারি সরকারি উদ্যোগে করোনার টিকাদান কার্যক্রম শুরু হয়। এদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে এ কর্মসূচির উদ্বোধন করেন। পরবর্তীতে ৭ ফেব্রুয়ারি থেকে গণটিকাদান শুরু হয়। বর্তমানে দেশে অ্যাস্ট্রাজেনেকা, ফাইজার, সিনোফার্ম, মডার্না ও জনসন অ্যান্ড জনসনের টিকা দেওয়া হচ্ছে।

২০২১ সালের ২৭ জানুয়ারি থেকে চলতি বছরের ২০২২ সালের ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত রাজধানীসহ সারাদেশে টিকা গ্রহীতার সংখ্যা বেড়ে ২০ কোটি ৭১ লাখ ৪৪ হাজার ৬৮১ জনে দাঁড়িয়েছে।

এর মধ্যে প্রথম ডোজের টিকা গ্রহণকারীর সংখ্যা ১২ কোটি ৭ লাখ ৫৬ হাজার ৫৬ জন, দ্বিতীয় ডোজের টিকা গ্রহণকারীর সংখ্যা ৮ কোটি ২৭ লাখ ৫৪ হাজার ৯৫১ জন এবং বুস্টার ডোজ নেওয়ার সংখ্যা ৩৬ লাখ ৩৩ হাজার ৮২৬ জন।

সম্পর্কিত খবর