শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

সালমানের বিয়ের কার্ড ছাপার পরে হঠাৎ অঘটন

বলিউড সুপারস্টার সালমান খানের জীবনে একাধিকবার প্রেম এসেছে। তবে বিয়ের পিঁড়িতে বসার জন্য এক বারই প্রস্তুত হয়েছিলেন ভাইজান। কেরিয়ারের শুরুর দিকে এক অভিনেত্রীর সঙ্গে নাকি গাঁটছড়া বাঁধার সিদ্ধান্ত নিয়েছিলেন সালমান। এমনকী তাদের বিয়ের কার্ড পর্যন্ত ছাপা হওয়ার পরেও তা ভেঙে যায়।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, জীবনের বহু বসন্ত কাটিয়ে ফেলেছেন সালমান খান। তবে আজও তিনি অবিবাহিত। হয়ত আর বিয়েও করবেন না তিনি। তবে সালমানের বিয়েটা হয়ে যাওয়ার কথা ছিল আরও ২৪ বছর আগে।

জানা যায়, দাওয়াতের কার্ড ছাপার পর শেষ মুহূর্তে সেই বিয়ে ভেঙে দেন বলিউড টাইগার। একটি সাক্ষাৎকারে সালমান খানের সেই ভাঙ্গা বিয়ের রহস্য উন্মোচন করেছিলেন তার দীর্ঘদিনের বন্ধু প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা।

সাজিদ জানিয়েছিলেন, ঠিকঠাক হয়েও ভেঙে যায় সেই বিয়ে। ১৯৯৯ সালের ১৮ নভেম্বর বাবা সেলিম খানের জন্মদিনের দিনই বিয়ে ঠিক হয়েছিল সালমান ও সঙ্গীতার। বাড়িতেও প্রস্তুতি শেষ তবে আচমকাই ঠিক পাঁচ দিনে আগে সালমানই ঘটিয়ে ফেলেন চরম অঘটন। জানিয়ে দেন, তিনি বিয়ে করছেন না।

কারণ হিসেবে জানিয়েছিলেন, তার নাকি মুড নেই, অর্থাৎ ইচ্ছে নেই। সেই কারণে তিনি বিয়ে করতে পারবেন না। সকলেই ভীষণ অবাক হয়ে গিয়েছিলেন। তবে সালমান খানের মুখের উপর কথা বলার সাহস আর কয়জনেরই বা আছে। এরপর কেটে গিয়েছে বহু বছর।

সঙ্গীতা বিজলানির সঙ্গে ১৯৮৬ সাল থেকে সালমানের প্রেম ছিল। নিজের থেকে ৬ বছরের বড় সঙ্গীতাকে সে সময় বিয়ে না করলেও পরবর্তীতে এই নায়িকা বিয়ে করেন ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও রাজনীতিবিদ মোহাম্মদ আজহার উদ্দিনকে। যদিও সেই সংসারও টেকেনি। ২০১০ সালে ডিভোর্স হয় সঙ্গীতা ও আজহার উদ্দিনের।

এন এস

সম্পর্কিত খবর