শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

সামনে পড়লে থাবড়ায়ে দেবনে— কাকে বললেন পরীমণি

এক জন্মদিনকে ঘিরে একটি আবেগঘন ভিডিও বার্তা নিয়ে শুরু হয় শবনম বুবলী আর পরীমণির দ্বন্দ্বের সূত্রপাত! তাদের বাগ্‌যুদ্ধ যেন থামতেই চাইছে না।

সম্প্রতি একটি গণমাধ্যমে প্রায় ১০ মিনিটের একটি ভিডিও সাক্ষাৎকার দেন বুবলী। যদিও সবাই ভাবছেন সাক্ষাৎকারটির বেশির ভাগ অংশ পরীমণিকেই উদ্দেশ করে বলা।

এরমধ্যে ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত একটি সাক্ষাৎকারে পরী নিজেকে ‘স্পষ্টবাদী’ দাবি করেছেন। মনে করা হচ্ছে, কারোর নাম উল্লেখ না করলেও সে প্রসঙ্গে এবার প্রত্যুত্তর দিয়েছেন বুবলী৷ বুবলীর বক্তব্যের পর আবারও মনে হচ্ছে খেপে উঠেছেন পরী। কারও নাম উল্লেখ না করে সামাজিক যোগাযোগমাধ্যমে ফের স্ট্যাটাস দিয়েছেন পরী।

লিখেছেন, ‘আপনার বড় বোনকে আগে সভ্য হতে বলেন আপা। গালিগালাজ করে সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাস দেয় কেন বিদেশ বসে? সামনে আসতে বলেন। আগে নিজে এবং নিজের পরিবারের সভ্যতা নিশ্চিত করেন। দল পাকায়েন না এত। আমি তাও তো আপনাকে আপা বলে কথা বলি। আপনি বলি। কারণ, আমি সভ্য তাই। আপনার বোন আর আপনার মতো তুই–তোকারি গালিগালাজ তো করি নাই। সামনে পড়লে এবার থাবড়ায়ে দেবনে তাইলে। বেয়াদবি না করেই এত কথা আপনার আমাকে নিয়ে। এবার এটা করলে কী যায় আসে আর।’ মনে হচ্ছে, এ বার্তাটি আবারও আগুনে ঘি ঢেলেছে বুবলী-পরীর দ্বন্দ্বে।

এন এস

সম্পর্কিত খবর