শিরোনাম
সিএন্ডএ টেক্সটাইলের কারখানা বন্ধ পেল ডিএসইনিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রীডিএমপির অভিযানে গ্রেফতার ৪১৪সোনার দাম কমলনোবেল জয়ীদের নাম ঘোষণা শুরু আজরাত ১০টা পর্যন্ত দোকান খোলা রাখতে চান ব্যবসায়ীরা২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু, ভর্তি ২০৮৯ফের বাড়ল এলপিজির দাম৯২% পণ্যে শুল্কমুক্ত সুবিধা দেবে যুক্তরাজ্যফারইস্ট ইসলামী লাইফের জমি দখলের অভিযোগদেলোয়ারের বিরুদ্ধে কঠোর হচ্ছে আইডিআরএব্যাংকিং অ্যাপ ব্যবহারকারী বেড়েছে ১ কোটি ৩৮ লাখদেড় ঘণ্টায় ৩ ভূমিকম্প, কাঁপল দেশমেসির বিদায়ী ম্যাচের আগে আর্জেন্টিনার ৭ গোলবিশ্ব অর্থনীতির ভারসাম্য এশিয়ার দিকে: সিপিডি চেয়ারম্যান
down of head

সাভারে পোশাককর্মী হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড

রাজধানীর অদূরে সাভারে পোশাককর্মী মো. তানিম হত্যাকাণ্ডে চারজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার ঢাকার দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ ইসমত জাহান এই আদেশ দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- সোহেল রানা, ফরহাদ হোসেন, আশিকুর রহমান ও নজরুল ইসলাম। এদের মধ্যে নজরুল পলাতক। বাকিদের কারাগারে পাঠানো হয়েছে।

আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) শাকিলা জিয়াসমিন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, ২০১৭ সালের ২৫ এপ্রিল সাভারের বিরুলিয়ার জঙ্গলে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার হয়। পরে তাঁর নাম তানিম বলে জানা যায়। তিনি পেশায় পোশাককর্মী ছিলেন।

এ ঘটনায় তানিমের পরিবার এই বছরের ১৫ সেপ্টেম্বর ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) আদালতে হত্যা মামলা করেন। মামলার তদন্ত শেষে তানিমকে হত্যার দায়ে সোহেল রানাসহ চারজনকে দায়ী করে ২০১৮ সালের ২৯ মে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।

সম্পর্কিত খবর