শিরোনাম
বীমা দাবির চেক দিয়েছে এনআরবি লাইফডিজিটাল প্রতারণা শনাক্তে এআই ব্যবহারের ওপর জোর ডিএসই চেয়ারম্যানেরডেঙ্গুতে আরও ১০ মৃত্যু, ভর্তি ১,৯৯৬২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রীপতনে শেষ ডিএসইর লেনদেনপ্রবৃদ্ধি ৩.৪ শতাংশে নামার পূর্বাভাস বিশ্বব্যাংকেরএশিয়ার বড় বাজারে বাংলাদেশের রপ্তানি বাড়ছেনির্ধারিত দামে এলপিজি না মিললে ব্যবস্থা: প্রধানমন্ত্রীর উপদেষ্টাশিশুদের প্রতিভা বিকাশে সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রীমৌসুমি বায়ুর বিদায়, সাগরে লঘুচাপের আভাসডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৪৭ওয়াহাজের সঙ্গে ফারিয়ার নজরকাড়া সাজশাহজালালে ৬৩১ কার্টন সিগারেট জব্দরপ্তানি স্বাভাবিক, কমল তেলের দামস্টক এক্সচেঞ্জে সরাসরি কোম্পানি তালিকাভুক্তির বিধিনিষেধ প্রত্যাহার
down of head

ইসি গঠন: প্রস্তাবিত নাম বাছাই করতে বৈঠকে সার্চ কমিটি

প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগের জন্যে রাষ্ট্রপতি কর্তৃক গঠিত সার্চ (অনুসন্ধান) কমিটির চতুর্থ বৈঠক শুরু হয়েছে। ইসি গঠনে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের প্রস্তাবিত নাম নিয়ে বৈঠকে আলোচনা হতে পারে।

বুধবার (১৬ ফেব্রুয়ারি) বিকেল সোয়া ৪টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে এ বৈঠক শুরু হয়েছে। এখন প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার বাছাইয়ে নাম চূড়ান্ত করার পালা অনুসন্ধান কমিটির সামনে। তাই ধারণা করা হচ্ছে, ইসি গঠনে রাজনৈতিক দল ও বিভিন্ন সংগঠন যেসব ব্যক্তির নাম প্রস্তাব করেছে- বৈঠকে সেসব নাম পর্যালোচনা করে চূড়ান্ত করার দিকে এগোতে পারেন তারা।

এর আগে মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগের লক্ষ্যে বুধবার (১৬ ফেব্রুয়ারি) থেকে ১০ নামের প্রস্তাবের প্রক্রিয়া শুরু করা হবে।

তিনি বলেন, সার্চ কমিটির কাছে প্রস্তাবিত ৩২২ জনের তালিকা যাচাই-বাছাই করা হচ্ছে। যাদের নাম দুইবার এসেছে, তাদের নাম একবার করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে ১০ জনের নাম রাষ্ট্রপতির কাছে প্রস্তাব করা হবে।

এ জন্য বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন ও ব্যক্তির কাছ থেকে পাওয়া তিন শতাধিক নাম নিয়ে আজ (বুধবার) বৈঠকে বসেছে সুপ্রিমকোর্টের আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন সার্চ কমিটি।

সম্পর্কিত খবর