শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

সাপ নিয়ে নাচলেন জায়েদ খান!

বাংলা সিনেমায় সাপকে কেন্দ্র করে নির্মিত হয়েছে বহু সিনেমা। যেগুলোর প্রায় বেশির হয়েছে সুপারহিট। তবে সম্প্রতি সাপ নিয়ে সিনেমা নির্মাণ নেমে এসেছে প্রায় শূন্যের কোঠায়। কিন্তু এই সময়ের সিনেমার শুটিংয়ে চিত্রনায়ক জায়েদ খানের হাতে দেখা গেল জলজ্যান্ত এক সাপ। এমন দুর্দিনে জায়েদ খান এগিয়ে এলেন সাপের সিনেমায়!

জায়েদ খান জানান, ‘সোনার চর’ নামের নতুন একটি সিনেমার শুটিংয়ের দৃশ্য এটি। তবে এই সিনেমা সাপকে ঘিরে নয়। বরং এর একটি গানের দৃশ্যের কারণে সাপের প্রয়োজন ছিলো। এতে বাইদানিদের সঙ্গে নাচে অংশ নেন জায়েদ খান। আর দৃশ্যের প্রয়োজনে এফডিসিতে তৈরি করা হয় বেদেপাড়া।

সাপ ধরার অভিজ্ঞতার কথা জানিয়ে এই চিত্রনায়ক বলেন, ‘ভয়ংকর অনুভূতি। সাপ ধরতে হবে, এটা শুনেই ভয়ে অস্থির হয়ে গিয়েছিলাম। সাভার থেকে বেদে নিয়ে আসা হয়েছে এফডিসিতে। তারাই দিক নির্দেশনা দিয়েছেন। তারপরও প্রথমে ধরতে চাইনি। পরে সাপুড়ে অভয় দিলেন। প্রচণ্ড ভয় নিয়ে ধরেছি। ধরার পর গা শিরশির করে ওঠে! তবে শেষ পর্যন্ত এই অংশটা ঠিকঠাক হয়েছে, এতেই সন্তুষ্ট সবাই।’

এদিকে, গত মাসে গাজীপুরের হোতাপাড়ায় জাহিদ হোসেনের পরিচালনায় ‘সোনার চর’ সিনেমাটির শুটিং শুরু হয়েছিলো। বেশির ভাগ অংশের শুটিং ইতিমধ্যে শেষ হয়েছে। গতকাল এফডিসিতে হয় এর গানের শুটিং। এরপর আগামী মাসে ভোলায় বাকি অংশের শুটিং শেষ হবে বলে জানান এর নির্মাতা।

‘সোনার চর’ সিনেমায় জায়েদ খানের বিপরীতে অভিনয় করছেন নবাগত সিনথিয়া। এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে চিত্রনায়িকা মৌসুমী, ওমর সানী, শহীদুজ্জামান সেলিমকে। আরো আছেন শবনম পারভীন, আবুল হোসেন মজুমদার, শাওন আশরাফ, পাপিয়া মাহিসহ অনেকে।

সম্পর্কিত খবর