শিরোনাম
কোটি টাকা ইস্যুতে আসলামের নিয়োগ বাতিল!বীমা দাবির চেক দিয়েছে এনআরবি লাইফডিজিটাল প্রতারণা শনাক্তে এআই ব্যবহারের ওপর জোর ডিএসই চেয়ারম্যানেরডেঙ্গুতে আরও ১০ মৃত্যু, ভর্তি ১,৯৯৬২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রীপতনে শেষ ডিএসইর লেনদেনপ্রবৃদ্ধি ৩.৪ শতাংশে নামার পূর্বাভাস বিশ্বব্যাংকেরএশিয়ার বড় বাজারে বাংলাদেশের রপ্তানি বাড়ছেনির্ধারিত দামে এলপিজি না মিললে ব্যবস্থা: প্রধানমন্ত্রীর উপদেষ্টাশিশুদের প্রতিভা বিকাশে সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রীমৌসুমি বায়ুর বিদায়, সাগরে লঘুচাপের আভাসডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৪৭ওয়াহাজের সঙ্গে ফারিয়ার নজরকাড়া সাজশাহজালালে ৬৩১ কার্টন সিগারেট জব্দরপ্তানি স্বাভাবিক, কমল তেলের দাম
down of head

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে বেক্সিমকো লিমিটেড

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে ২৫০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেডের। এতে কোম্পানিটির শেয়ার সাপ্তাহিক লেনদেনের শীর্ষে উঠে এসেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, গত সপ্তাহে বেক্সিমকো লিমিটেডের ১ কোটি ৮৯ লাখ ৩০ হাজার ৫০৯টি শেয়ার লেনদেন হয়। ডিএসইর মোট লেনদেনের ৬ দশমিক ৫৭ শতাংশই ছিল কোম্পানিটির দখলে। এছাড়া গত সপ্তাহে সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলসের ১৩৮ কোটি টাকা, ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশনের ১৩২ কোটি, আইপিডিসি ফাইন্যান্সের ১০৮ কোটি, ফরচুন সুজের ১০৮ কোটি, রবি আজিয়াটার ১০৬ কোটি, ফু-ওয়াং ফুডের ৯২ কোটি, তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির ৮৯ কোটি, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের ৮৭ কোটি ও শাইনপুকুর সিরামিকসের ৮৫ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।

৩০ জুন সমাপ্ত ২০২১ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ৩৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে বেক্সিমকো লিমিটেড। সমাপ্ত হিসাব বছরে বেক্সিমকো লিমিটেডের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৭ টাকা ৫৩ পয়সা। যেখানে আগের বছরে ইপিএস ছিল ৫১ পয়সা।

সম্পর্কিত খবর