শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

সাপের ভয় দেখিয়ে টাকা আদায়

পারভীন, মধ্যবয়সী এক নারী। জীবন্ত সাপ গলায় পেঁচিয়ে ঘুরে বেড়ান সে। এই সাপের ভয় দেখিয়েই মানুষদের থেকে আদায় করে টাকা। এছাড়া গলায় থাকা সাপ দেখে আঁতকে ওঠে পথচারীরা। বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাতে এমনই এক দৃশ্য দেখা যায় রাজধানীর রামপুরা এলাকায়।

প্রায় ৫ থেকে ৬ হাত লম্বা একটি জীবন্ত সাপ তার গলায় পেঁচিয়ে দোকানে দোকানে গিয়ে টাকা আদায় করছেন ওই নারী। এসময় পথচারীরা তাকে দেখে হঠাৎ থমকে যায়। সাপ দেখে চিৎকার করে উঠে। অনেকেই সাপ দেখে ওই নারীর থেকে দূরত্ব বজায় রেখে হাঁটে।

দোকানদাররা জানান, সাপ দেখলে সবাই ভয় পায়। ওই নারীর সাপ নিয়ে দোকানে প্রবেশ করে টাকা দাবি করেছে। আমরা দিয়েছি। তবে এভাবে সাপ নিয়ে ঘুরে বেড়ানো ঠিক না।

তারা আরও জানান, ওই সাপের বিষ নেই কিন্তু হঠাৎ যদি কাউকে ছোবল দেয় অনেকে ভয়েও মারা যেতে পারে।

পারভীন বলেন, খিলগাঁও মেরাদিয়া মধ্যপাড়া এলাকায় বসবাস করি। স্বামীর নাম কাজী মিয়া। আমার একজন মেয়ে আছে।

তিনি বলেন, এটি দাঁড়াশ সাপ। এই সাপ নিয়ে ঘুরলে কিছু হয় না। এ সাপের বিষ নেই। এই সাপ আমার বড় বোন ধরেছে। পেটের দায়ে এটি গলায় পেঁচিয়ে এলাকায় এলাকায় ঘুরে বেড়াই। প্রতিদিন ৫০০ থেকে ৬০০ টাকা ইনকাম হয়। এ দিয়েই আমাদের সংসার চলে।

এমন প্রশ্নের জবাবে পারভীন জানায়, এই সাপের বিষ নেই। তাছাড়া মানুষের ভয়ের কিছু নেই। এই সাপ খুব শান্ত।

প্রকাশ্য জীবন্ত সাপ নিয়ে ঘুরে বেড়ানোর বিষয়টি নিয়ে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে মেডিসিন বিভাগের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডা. সুদীপ রঞ্জন দেব জানান, এভাবে জনসমক্ষে সাপ নিয়ে ঘুরে বেড়ানো ঠিক না। অনেকেই সাপ দেখে ভয়ে অজ্ঞান হয়ে যেতে পারে। তাছাড়া মানুষের মনে একটা ট্রমা সৃষ্টি হতে পারে।

তিনি আরও জানান, আমি যতোটুকু জানি একটা আইন অনুযায়ী প্রকাশ্য সাপ নিয়ে ঘুরে বেড়ানো যাবে না।

 

সম্পর্কিত খবর