সান লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারদর বেড়েছে ১৮ শতাংশ
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে দর বৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে বিমা খাতের বি ক্যাটেগরির কোম্পানি সান লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ১৮ দশমিক ০২ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রমতে, গত সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড় লেনদেন হয়েছে ৫ কোটি ৪৩ লাখ ৩০ হাজার টাকার শেয়ার। সপ্তাহ শেষে মোট লেনদেনের পরিমাণ দাঁড়ায় ২৭ কোটি ১৬ লাখ ৪০ হাজার টাকা।
এদিকে সর্বশেষ কার্যদিবসে ডিএসইতে শেয়ারদও শূন্য দশমিক ৮৭ শতাংশ বা ৫০ পয়সা বেড়ে প্রতিটি সর্বশেষ ৫৮ টাকা ৩০ পয়সায় হাতবদল হয়, যার সমাপনী দরও ছিল একই। দিনজুড়ে ১৩ লাখ ৯০ হাজার ৫৩৩টি শেয়ার মোট এক হাজার ৩৩০ বার হাতবদল হয়, যার বাজারদর ৭ কোটি ৯৯ লাখ ৫০ হাজার টাকা। এদিন কোম্পানিটির শেয়ারদর সর্বনিম্ন ৫৫ টাকা ৭০ পয়সা ও সর্বোচ্চ ৫৮ টাকা ৫০ পয়সার মধ্যে ওঠানামা করে। আর গত এক বছরের মধ্যে কোম্পানিটির শেয়ার সর্বনিম্ন ৪০ টাকা ও সর্বোচ্চ ৬৬ টাকা ১০ পয়সার মধ্যে ওঠানামা করে।
সান লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ২০১৩ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে বর্তমানে ‘বি’ ক্যাটেগরিতে লেনদেন হচ্ছে। ৫০ কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন ৩৫ কোটি ৭৬ লাখ ১০ হাজার টাকা। কোম্পানিটির মোট ৩ কোটি ৫৭ লাখ ৬০ হাজার ৬৯০টি শেয়ার রয়েছে। ডিএসইর সর্বশেষ তথ্যমতে, মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা বা পরিচালকদের কাছে ৩২ দশমিক ৩১ শতাংশ, প্রাতিষ্ঠানিক ১৪ দশমিক ১৯ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৫৩ দশমিক ৫০ শতাংশ শেয়ার রয়েছে।



