শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

সাত হাজার কোটি টাকা মূলধন কমলো

চার দিন সূচক পতন আর একদিন সামান্য উত্থানের মধ্য দিয়ে এপ্রিল মাসের প্রথম সপ্তাহ পার করল দেশের পুঁজিবাজার। বিদায়ী সপ্তাহে শেয়ার কেনার চেয়ে বিক্রির অর্থ তুলে নেওয়ার প্রবণতায় লেনদেন হয়েছে। ফলে লেনদেন, সূচক ও অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম কমেছে। এতে নতুন করে বিনিয়োগকারীদের পুঁজি অর্থাৎ বাজার মূলধন কমেছে প্রায় সাত হাজার কোটি টাকা।

দরপতনের এ সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ৩৪৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে মাত্র ৫১টির, কমেছে ৩২৪টির, আর অপরিবর্তিত ছিল ৩৫টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। এর আগের সপ্তাহে লেনদেন হওয়া ৩৯৩টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছিল ১৭৯টির, কমেছিল ১৭০টির আর অপরিবর্তিত ছিল ৩৫টি কোম্পানির শেয়ারের।

অধিকাংশ শেয়ারের দাম বাড়ায় গত সপ্তাহে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১১৬ দশমিক ৬০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬ হাজার ৬৪১ পয়েন্টে।

অপর দুই সূচকের মধ্যে শরিয়াহ সূচক ১৪ দশমিক ৫১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৪৫৩ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ২২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ৪৫১ পয়েন্টে।

সবকটি সূচক কমায় বিনিয়োগকারীদের বাজার মূলধন কমেছে ৬ হাজার ৮৭৫ কোটি ৭৫ লাখ ৫৫ হাজার ১৬৩ টাকা। তবে এর আগের সপ্তাহে মূলধন বেড়েছিল হাজার কোটি টাকা।

গত সপ্তাহের প্রথম কার্যদিবস ৩ এপ্রিল লেনদেন শুরুর দিন ডিএসইতে বাজার মূলধন ছিল ৫ লাখ ৩৯ হাজার ৪১৫ কোটি টাকা। সপ্তাহের শেষ কার্যদিবস ৭ এপ্রিল লেনদেন শেষে বাজারে মূলধন দাঁড়ায় ৫ লাখ ৩২ হাজার ৫৩৯ কোটি টাকা। অর্থাৎ মূলধন কমেছে প্রায় ৭ হাজার কোটি টাকা।

লেনদেনের পাশাপাশি বিদায়ী সপ্তাহে ডিএসইতে লেনদেনও কমেছে ব্যাপক হারে। গত সপ্তাহে পাঁচ কর্মদিবসে বাজারটিতে মোট লেনদেন হয়েছে ৩ হাজার ৩৯ কোটি ২৭ লাখ ৪৯ হাজার ৫৭১ টাকা টাকা। আগের সপ্তাহের লেনদেন হয়েছিল ৪ হাজার ৬৮৩ কোটি ৩৪ লাখ টাকা টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে লেনদেন কমেছে ১ হাজার ৬৪৪ কোটি ৭ লাখ ৩৫ হাজার ৫৩১ টাকা। যা শতাংশের হিসাবে ৩৫ দশমিক ১০ শতাংশ কমেছে।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৩৪৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৭৬টির, কমেছে ২৫৬টির, আর অপরিবর্তিত ছিল ১৫টি কোম্পানির শেয়ারের দাম। এ বাজারের সার্বিক সূচক সিএএসপিআই ২৪৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৯ হাজার ৫০১ পয়েন্টে।

সিএসইতে বিদায়ী সপ্তাহে লেনদেন হয়েছে ৮৬কোটি ৬৪ লাখ ৩৮ হাজার ৬২৯ টাকার। এর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ২২১কোটি ২০ লাখ ৯৭ হাজার ৩৫০ টাকার।

সম্পর্কিত খবর