শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

সাগরে গভীর নিম্নচাপ, বিকেলের মধ্যে রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, নিম্নচাপটি আরো শক্তি অর্জন করে শুক্রবার মধ্যরাতে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। আজ শনিবার বিকেলের মধ্যে সেটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। আগামীকাল রবিবার ঘূর্ণিঝড়টি বাংলাদেশের উপকূলে আঘাত হানতে পারে।

আর এ সময় উপকূলসহ দেশের বিভিন্ন স্থানে ভারি থেকে অতিভারি বৃষ্টি হতে পারে।
অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন জানান, শনিবার সকাল ৯টায় গভীর নিম্নচাপটি পায়রা সমুদ্রবন্দরের সবচেয়ে কাছে অবস্থান করছিল। গভীর নিম্নচাপটি ঘণ্টায় আট থেকে ১০ কিলোমিটার বেগে উপকূলের দিকে এগিয়ে আসছে।

ঘূর্ণিঝড়ে পরিণত হলে এর নাম হবে ‘রেমাল’।

নামটি প্রস্তাব করেছে ওমান। আরবিতে এর অর্থ ‘বালি’।
আবহাওয়াবিদরা বলেন, আজ সকালেই গভীর নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আশঙ্কা ছিল। তবে অনেক সময় সাগরে ‘গভীর নিম্নচাপ’-এর অবস্থা দীর্ঘায়িত হয়।

এ ক্ষেত্রেও তেমনই হয়েছে। আশঙ্কা করা হচ্ছে, আজ দুপুরের মধ্যেই গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নেবে। এখন পর্যন্ত মনে হচ্ছে, রেমাল খেপুপাড়া-সুন্দরবন ও পশ্চিমবঙ্গমুখী হবে।
আবহাওয়াবিদরা আরো বলেন, ঘূর্ণিঝড়ে রূপ নিলে এর গতি বেড়ে যায়।

এন এস

সম্পর্কিত খবর