শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

সাকিবদের কঠিন লক্ষ্য দিল মুস্তাফিজের কুমিল্লা

তরুণ ব্যাটার মাহমুদুল হাসানের উড়ন্ত ব্যাটিংয়ে খুব বড় পুঁজির আভাস দিয়েছিল কুমিল্লা ভিক্টোরিয়ানস। তবে সেই লক্ষ্যে পুরোপুরি সফল না হলেও ফরচুন বরিশালকে বেশ চ্যালেঞ্জিং লক্ষ্য ছুঁড়ে দিয়েছে কুমিল্লা। নিজেদের দ্বিতীয় ম্যাচে হেরে যাওয়া বরিশালের জয়ের ছন্দে ফিরতে চাই ১৫৯ রান।

আজ মঙ্গলবার দিনের দ্বিতীয় ম্যাচে টস জিতে হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ১৫৮ রান সংগ্রহ করেছে কুমিল্লা ভিক্টোরিয়ানস। দলের পক্ষে সর্বোচ্চ ৪৮ রান করেছেন তরুণ ওপেনার মাহমুদুল হাসান।

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দুই ওপেনার মাহমুদুল ও ক্যামেরন ডেলপোর্টের ব্যাটে দারুণ শুরু করে কুমিল্লা ভিক্টোরিয়ানস। ওপেনিং জুটিতে দুজন মিলে তোলেন ৩৩ রান।

চতুর্থ ওভারে ডেলপোর্টকে ফিরিয়ে এই জুটি ভাঙেন নাঈম হাসান। নাঈমের স্পিনে উইকেটকিপার নুরুলের হাতে ক্যাচ দিয়ে ফেরেন কুমিল্লার ওপেনার। ১৩ বলে ১৯ করে সাজঘরে ফেরেন ডেলপোর্ট।

তিনে নামা কুমিল্লার তারকা ব্যাটার ফাফ ডু প্লেসি খুব একটা সুবিধা করতে পারেননি। থিতু হওয়ার আগেই তাঁকে বিদায় করেন সাকিব আল হাসান। ১১ বল মোকবিলা করে ৬ রান করেন প্রোটিয়া তারকা। এরপর ব্রাভোর বলে কাটা পড়েন কুমিল্লার অধিনায়ক ইমরুল কায়েস।

টানা তিন উইকেট হারালেও উইকেটে দারুণ ছন্দে ছিলেন মাহমুদুল। ব্যক্তিগত হাফসেঞ্চুরির কাছাকাছি চলে গিয়েছিলেন তিনি। তবে লক্ষ্যে পৌঁছাতে পারেননি। ৪৮ রানের মাথায় তাঁর প্রতিরোধ ভাঙেন লিন্টট। ৩৫ বলে ছয় বাউন্ডারি ও এক ছাক্কায় সাজানো ছিল তাঁর ইনিংসটি।

মাহমুদুল ফিরলে শেষ দিকে মুমিনুল-নাহিদুলদের ব্যাটে চড়ে নির্ধারিত ওভারে ফরচুন বরিশালকে ১৫৯ রানের লক্ষ্য দিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ানস।

বরিশালের হয়ে বল হাতে ২৫ রান দিয়ে দুটি উইকেট নিয়েছেন সাকিব আল হাসান। তাঁর সঙ্গে তিনটি নিয়েছেন ব্রাভো।

সংক্ষিপ্ত স্কোর

কুমিল্লা ভিক্টোরিয়ানস : ২০ ওভারে ১৫৮/৭ (ডেলপোর্ট ১৯, মাহমুদুল ৪৮, ডু প্লেসি ৬, কায়েস ১৫, মুমিনুল ১৭, অঙ্কন ৮, নাহিদুল ০, জান্নাত ২৯, শহিদুল ৫; সাকিব ৪-০-২৫-২, নাঈম ৩-০-৩১-১, তাইজুল ৩-০-২২-০, ব্রাভো ৪-০-৩০-৩, জিয়াউর ২-০-২৭-০, জ্যাক ৪-০-১৮-১)।

সম্পর্কিত খবর