শিরোনাম
icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী icon ৩৮১ কারখানা বন্ধ, চালু ২২টি: শিল্পমন্ত্রী
down of head

সাংবাদিক, মানবাধিকার কর্মীদের সুরক্ষা দেবে ফেসবুক

সাংবাদিক ও মানবাধিকার কর্মীদের ‘অনৈচ্ছিক’ জনগুরুত্বপূর্ণ ব্যক্তি (পাবলিক ফিগার) হিসেবে গণ্য করে অনলাইনে তাদের হেনস্তা বা হয়রানি প্রতিরোধে কাজ করবে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক।

বুধবার বার্তা সংস্থা রয়টার্স জানায়, ফেসবুকের বৈশ্বিক নিরাপত্তা প্রধান এক সাক্ষাতকারে এ তথ্য জানিয়েছেন।

এর মাধ্যমে জনগুরুত্বপূর্ণ ব্যক্তিদের তীব্র সমালোচনাকে গ্রহণ করার নীতি থেকে সরে আসছে ফেসবুক। প্রতিষ্ঠানটি মনে করে সাংবাদিক ও মানবাধিকার কর্মীরা সমাজে তাদের কাজের মাধ্যমে পরিচিত হন।

ফেসবুকের এক সাবেক কর্মী প্রতিষ্ঠানটির অভ্যন্তরীণ তথ্য ফাঁস করার পরিপ্রেক্ষিতে গত সপ্তাহে মার্কিন সিনেটে এ বিষয়ে শুনানি হয়। এ ছাড়াও, সারা বিশ্বে আইনপ্রণেতা ও নিয়ন্ত্রণ সংস্থাগুলো ফেসবুককে গভীর পর্যবেক্ষণের মধ্যে রেখেছে।

মাসে প্রায় ২৮০ কোটি সক্রিয় ব্যবহারকারীর প্লাটফর্ম ফেসবুক জনগুরুত্বপূর্ণ ব্যক্তিদের কীভাবে মূল্যায়ন করে, তাদের কনটেন্ট বা তাদের ওপর লেখা কনটেন্টগুলো কীভাবে প্রকাশ করে তা নিয়ে তুমুল বিতর্ক আছে।

সম্প্রতি ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে ফেসবুকের কয়েকজন হাই প্রোফাইল ব্যবহারকারীকে প্রতিষ্ঠানের প্রচলিত নিয়মের আওতা থেকে বাদ দেওয়ার প্রভাব উঠে আসে। এ ছাড়া, প্রতিষ্ঠানটির ‘ক্রস চেক’ ব্যবস্থাও প্রকাশ্যে চলে আসে।

অনলাইন আলোচনায় সুরক্ষার ক্ষেত্রে ফেসবুক সাধারণ ব্যবহারকারীদের থেকে জনগুরুত্বপূর্ণ ব্যক্তিদের আলাদাভাবে বিবেচনা করে। যেমন, ব্যবহারকারীরা সাধারণত অনলাইন আলোচনায় কোনো তারকার মৃত্যু কামনা করতে পারেন। যদি না তারা সেই তারকার নাম সরাসরি উচ্চারণ করেন বা তাকে ট্যাগ করেন। ফেসবুকের নিয়ম অনুযায়ী এর ব্যবহারকারীরা কোনো সাধারণ নাগরিকের মৃত্যু কামনা করতে পারেন না। এখন থেকে তারা কোনো সাংবাদিকের মৃত্যু কামনা করতে পারবেন না।

তবে এই তালিকায় আর কোন পেশাজীবীদের নাম আছে তা জানাতে ফেসবুক অস্বীকার করে বলেছে, এটি ঘটনার ভিত্তিতে পর্যালোচনা করা হবে।

এ বছরের শুরুতে ফেসবুক জানায় তারা আমেরিকায় পুলিশের নির্যাতনে নিহত জর্জ ফ্লয়েডের মৃত্যু নিয়ে উদযাপন, তিরস্কার ও প্রশংসামূলক কনটেন্ট সরিয়ে ফেলবে। কারণ, তিনি ‘অনৈচ্ছিক’ জনগুরুত্বপূর্ণ ব্যক্তি।

ফেসবুকের গ্লোবাল হেড অব সেফটি আন্তিগোনে দাভিস বলেন, প্রতিষ্ঠানটি আক্রমণের ধরনের পরিধি বাড়াচ্ছে। জনগুরুত্বপূর্ণ ব্যক্তিদের হয়রানি প্রতিষ্ঠানটি মেনে নেবে না। যেমন নারী ও এলজিবিটিকিউদের ওপর চরম নিন্দামূলক কথা প্রতিষ্ঠানটির কাছে গ্রহণযোগ্য নয়।

অনাকাঙ্ক্ষিত যৌনতা বিষয়ক কনটেন্ট ও অবমাননাকর যৌনতাপূর্ণ ফটো, ড্রয়িং বা কোনো ব্যক্তির চেহারা নিয়ে সরাসরি নেতিবাচক কথা ফেসবুক আর গ্রহণ করবে না। যেমন, কোনো জনগুরুত্বপূর্ণ ব্যক্তির প্রোফাইলে নেতিবাচক মন্তব্য করা যাবে না।

সম্পর্কিত খবর