শিরোনাম
icon ২০ কোটি টাকা বীমা দাবি পরিশোধ করবে আইডিআরএ icon কম‌লো সোনার দাম icon একদিনেই ট্রিলিয়ন ডলার উধাও মার্কিন বাজারে icon হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নতুন চালান icon শীতের সবজিতে স্বস্তি, মাছ-মাংসে বাড়তি খরচ icon যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি কমল ৪.৫ শতাংশ icon ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা icon ৯ নভেম্বর বসছে মজুরি বোর্ডের দ্বিতীয় সভ icon হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩৯৬ icon প্রিমিয়াম জালিয়াতি, কার্গো বীমায় নিষিদ্ধ বিজিআইসি icon সাবেক মন্ত্রীসহ শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের নির্দেশনা icon লেনদেনের শীর্ষে শাহজিবাজার পাওয়ার icon দর বৃদ্ধির শীর্ষে জাহিন স্পিনিং icon দরপতনের শীর্ষে ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স icon চুলের সাজে তরুণীর রূপে পূর্ণিমা icon ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, আক্রান্ত ১,৫৯৬ icon যেসব এলাকায় জমায়েত নিষিদ্ধ ঘোষণা ডিএমপির icon শেখ হাসিনাকে ট্রাভেল পাস নয়: হুমায়ুন কবির icon ৩ মাসের জন্য বন্ধ গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্সের ব্যবসা icon দুলামিয়া কটনের পর্ষদ সভা ১১ নভেম্বর icon ইন্ট্রাকোর পর্ষদ সভার নতুন তারিখ ১০ নভেম্বর icon সূচকের উত্থানে লেনদেন ৬৪৫ কোটি টাকা icon ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ icon আশুলিয়ায় ৩৫ কারখানায় ছুটি ঘোষণা
down of head

সাংবাদিক ও ভক্তদের নতুন বছরের উপহার দিলেন পরীমনি

ঢালিউডে আলোচিত চিত্রনায়িকা পরীমনি। নতুন বছরে তার নতুন সিনেমা ‘মুখোশ’ মুক্তি পাবে আগামী ২১ জানুয়ারি। সেই উপলক্ষে রাজধানীর বনানীতে এক অভিজাত রেঁস্তোরায় সংবাদ সম্মেলনে অনুষ্ঠিত হয়। সেখানে সিনেমার পরিচালক ইফতেখার শুভর আমন্ত্রণে হাজির ছিলেন নায়িকা পরীমনি।

অনুষ্ঠানে এসে চলচ্চিত্র সাংবাদিক ও নিজের ভক্তদের উপহার দেন নায়িকা। পরী জানান, নতুন বছরে সবার জন্য উপহারটি হলো ‘মুখোশ’ সিনেমার টাইটেল সং।

নিজের বক্তব্য দিতে এসে পরী বলেন, ‘হ্যাপি নিউ ইয়ার। শুভ সন্ধ্যা, সবাইকে তো আর বাসায় বাসায় গিয়ে গিফট করা সম্ভব না। কিন্তু প্রত্যাশা তো থাকেই প্রিয় মানুষদের কাছ থেকে উপহার পাবার বা দেওয়ার। আমার ভক্ত, দর্শক ও আপনারা (সাংবাদিক) যারা আছেন তাদের জন্য এ গানটা বা কাজটা আমার তরফ থেকে নতুন বছরের উপহার। আমি আশা করবো, এটি সবার পছন্দ হবে।’

তিনি আর বলেন, ‘আমার আগে তিনজন বলে গিয়েছেন সিনেমাটি সম্পর্কে। আমি আর কোনো কিছু নাই বলি। এই সিনেমা করতে গিয়ে কোনো কষ্ট হয়নি। সবসময় মনে হয়েছে সবাই আমার বাড়ির লোক। মোশাররফ করিম ভাই প্রথম তো দেশি লোক। প্রথম দিন থেকে আমাদের ভালো সম্পর্কে হয়েছে।

কখনো মনে হয়নি যে এতো বড় অভিনেতার সঙ্গে কাজ করছি। সেই ফিল করতে দেননি তিনি। তার সামনে তো আমি নাদান তারপরও। এই কাজটা একজন মোশাররফ করিমই করতে পারেন।’

‘মুখোশ’ সিনেমায় পরীর চরিত্রের নাম সোহানা। তিনি সেখানে একজন ক্রইম সাংবাদিকের চরিত্রে অভিনয় করেছেন। এতে সুপারস্টারের ভূমিকায় রোশন ও নেতা চরিত্রে দেখা যাবে মোশাররফ করিমকে। আরও আছেন আজাদ আবুল কালাম, রাশেদ মামুন অপু, ইরেশ যাকের, প্রাণ রায়সহ অনেকে।

পরিচালক ইফতেখার শুভ জানান, আগামী ২১ জানুয়ারি ছবিটি প্রেক্ষাগৃহে আসবে। এর আগে প্রকাশ হবে ছবির ট্রেলার।

সম্পর্কিত খবর