শিরোনাম
icon ২০ কোটি টাকা বীমা দাবি পরিশোধ করবে আইডিআরএ icon কম‌লো সোনার দাম icon একদিনেই ট্রিলিয়ন ডলার উধাও মার্কিন বাজারে icon হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নতুন চালান icon শীতের সবজিতে স্বস্তি, মাছ-মাংসে বাড়তি খরচ icon যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি কমল ৪.৫ শতাংশ icon ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা icon ৯ নভেম্বর বসছে মজুরি বোর্ডের দ্বিতীয় সভ icon হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩৯৬ icon প্রিমিয়াম জালিয়াতি, কার্গো বীমায় নিষিদ্ধ বিজিআইসি icon সাবেক মন্ত্রীসহ শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের নির্দেশনা icon লেনদেনের শীর্ষে শাহজিবাজার পাওয়ার icon দর বৃদ্ধির শীর্ষে জাহিন স্পিনিং icon দরপতনের শীর্ষে ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স icon চুলের সাজে তরুণীর রূপে পূর্ণিমা icon ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, আক্রান্ত ১,৫৯৬ icon যেসব এলাকায় জমায়েত নিষিদ্ধ ঘোষণা ডিএমপির icon শেখ হাসিনাকে ট্রাভেল পাস নয়: হুমায়ুন কবির icon ৩ মাসের জন্য বন্ধ গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্সের ব্যবসা icon দুলামিয়া কটনের পর্ষদ সভা ১১ নভেম্বর icon ইন্ট্রাকোর পর্ষদ সভার নতুন তারিখ ১০ নভেম্বর icon সূচকের উত্থানে লেনদেন ৬৪৫ কোটি টাকা icon ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ icon আশুলিয়ায় ৩৫ কারখানায় ছুটি ঘোষণা
down of head

স্ত্রীকে হত্যার দায়ে ৮ বছর পর স্বামীর যাবজ্জীবন

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় স্ত্রীকে হত্যার দায়ে গিয়াস উদ্দিন নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার দুপুরে কুষ্টিয়া অতিরিক্ত জেলা ও দায়রা জজ এ রায় ঘোষণা করেন।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত গিয়াস উদ্দিন রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন।

আদালত সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে ২০১৩ সালের ১৭ অক্টোবর দিবাগত রাত ১টার দিকে মাফলার দিয়ে গলায় ফাঁস লাগিয়ে শ্বাসরোধ করে স্ত্রী আমেনা খাতুনকে (৩৭) হত্যা করেন গিয়াস উদ্দিন। পরে আশপাশের লোকজন টের পায় এবং ভেড়ামারা থানা পুলিশ আমেনা খাতুনের লাশ উদ্ধার করে মর্গে ময়নাতদন্তের জন্য পাঠায়। হত্যাকাণ্ডের দিনই এলাকাবাসী গিয়াসকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।

এ ঘটনায় ২০১৩ সালের ১৮ অক্টোবর নিহতের ভাই লিটন শেখ বাদী হয়ে ভেড়ামারা থানার একটি হত্যা মামলা দায়ের করেন।

পরে মামলার তদন্ত শেষে ২০১৫ সালের ৯ সেপ্টেম্বর আসামির বিরুদ্ধে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা।

এরপর আদালত এ মামলায় সাক্ষ্য প্রমাণ শেষে ৩ জানুয়ারি রায় ঘোষণার দিন ধার্য করেন। সাক্ষীর সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত এ রায় দেন। আদালতে দণ্ডপ্রাপ্ত আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করা হয়। রায় ঘোষণার পরে দণ্ডপ্রাপ্ত আসামিকে পুলিশ পাহারায় জেলা কারাগারে পাঠানো হয়।

আদালতের পিপি অনুপ কুমার নন্দী বলেন, স্ত্রীকে হত্যা মামলায় দোষী প্রমাণ হওয়ায় গিয়াস উদ্দিনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
ভি

সম্পর্কিত খবর