শিরোনাম
২২ দিনের নিষেধাজ্ঞা, চড়া ইলিশের দামবৈদেশিক ঋণের টাকা এফসি হিসাবে রাখার সুযোগসেপ্টেম্বরে মূল্যস্ফীতি বেড়ে ৮ দশমিক ৩৪ শতাংশডেঙ্গুতে ৮ মৃত্যু, ভর্তি ১,৮৬০দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, প্রজ্ঞাপন জারিইন্দোনেশিয়ায় রপ্তানি বাড়াতে চায় বাংলাদেশবিডি ল্যাম্পসের বোর্ড সভা ১৪ অক্টোবরসূচকের উত্থানে চলছে লেনদেনওয়াইম্যাক্স ইলেকট্রোডের বোর্ড সভা ১৫ অক্টোবরকোটি টাকা ইস্যুতে আসলামের নিয়োগ বাতিল!বীমা দাবির চেক দিয়েছে এনআরবি লাইফডিজিটাল প্রতারণা শনাক্তে এআই ব্যবহারের ওপর জোর ডিএসই চেয়ারম্যানেরডেঙ্গুতে আরও ১০ মৃত্যু, ভর্তি ১,৯৯৬২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রীপতনে শেষ ডিএসইর লেনদেন
down of head

সর্ববৃহৎ মুসলিম দেশের প্রেসিডেন্ট গেলেন ইউক্রেনে

বিশ্বের সর্ববৃহৎ মুসলিম দেশ ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো ‘শান্তি প্রতিষ্ঠা’ করার চেষ্টার অংশ হিসেবে বুধবার ইউক্রেন সফর শুরু করেন।

রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধ বন্ধ করা এবং ইউক্রেনের বন্দরে আটকে থাকা খাদ্য শস্য ছাড়িয়ে নেওয়ার বিষয়টি আলোচনা করতে তিনি ইউক্রেনের রাজধানী কিয়েভে পৌঁছান।

গণমাধ্যম আল জাজিরা ইন্দোনেশিয়ার প্রেসিডেন্সিয়াল ওয়েবসাইটে দেওয়া তথ্যের বরাত দিয়ে জানিয়েছে, ফার্স্ট লেডিকে সঙ্গে নিয়ে ট্রেনে করে কিয়েভ যান প্রেসিডেন্ট জোকো উইদোদো।

ইউক্রেন সফর শেষে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট রাশিয়া সফরে যাবেন। সেখানে তিনি দেখা করবেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে।

প্রেসিডেন্ট জোকো উইদোদো জি-২০ জোটের চেয়ারম্যান। এ জোটের পরবর্তী সামিটটি আয়োজন করবে ইন্দোনেশিয়া।

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বিশেষ করে আলোচনা করবেন বন্দরে আটকে থাকা খাদ্যশস্যগুলো নিয়ে।

যুদ্ধের কারণে যেন সাধারণ মানুষ খাদ্যকষ্টে না পড়েন সেটি নিশ্চিত করার দায়িত্ব দেওয়া হয়েছে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের ওপর।

সূত্র: আল জাজিরা, রয়টার্স

সম্পর্কিত খবর