শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

সরকারের বিরুদ্ধে কিছু ভিসি ছাত্রদের খেপিয়ে তুলছে: ইনু

দেশের কয়েকটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিরুদ্ধে শিক্ষার্থীদের খেপিয়ে তোলার অভিযোগ করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু।

বুধবার সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় তিনি এ অভিযোগ করেন।

তিনি বলেন, কিছু সমস্যা যা কাঁটার মত পায়ে বিঁধছে। সরকারি বিশ্ববিদ্যালয়ের ভিসিদের কারও কারও কাণ্ডজ্ঞানহীন কথাবার্তা, আচার-আচরণ দুঃখজনক। ভাব দেখে মনে হচ্ছে, কতিপয় ভিসি সাহেবরা ছাত্র-ছাত্রীদের সরকারের বিরুদ্ধে খেপিয়ে তোলার মিশনে নেমেছে। এটা দুঃখজনক। এ ব্যাপারে সরকারের নজর দেওয়া উচিত।”

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষাপটে তিনি এসব কথা বলেন।

বিশ্ববিদ্যালয়ের বেগম সিরাজুন্নেসা চৌধুরী ছাত্রী হলের শিক্ষার্থীদের সঙ্গে অসদাচরণের অভিযোগ তুলে গত ১৩ জানুয়ারি রাতে আন্দোলনে নামেন ওই হলের শিক্ষার্থীরা। এর জেরে পুলিশের লাঠিপেটা, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেডে শিক্ষার্থীসহ ক্যাম্পাসের অন্তত অর্ধশত লোকজন আহত হন।

বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেয় কর্তৃপক্ষ। কিন্তু সেই নির্দেশ উপেক্ষা করে উল্টো উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা।

একপর্যায়ে ঘোষণা দেন উপাচার্য পদত্যাগ না করা পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার। টানা সাতদিন অনশনের পর বুধবার অনশন ভাঙেন আন্দোলকারীরা।

ওই আন্দোলন চলার মধ্যেই শাবি ভিসির বক্তব্যের একটি অডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়লে জাহাঙ্গীরনগরেও তার বিরুদ্ধে আন্দোলনে নামে শিক্ষার্থীরা। পরে ওই বক্তব্যের জন্য ক্ষমা চান অধ্যাপক ফরিদ।

রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, মহামান্য রাষ্ট্রপতি শিক্ষা মন্ত্রণালয়ের পরামর্শে উপাচার্যদের নিয়োগ দিয়ে থাকেন। ফলে তাদের কুকর্মের দায় তার উপরও এসে পড়ে। কিন্তু এই উপাচার্যরা কি ধরনের স্বৈরশাসক, দুর্নীতিবাজ হয়ে ওঠেন, চাকরি বাণিজ্যে লিপ্ত হন তার উদাহরণ আমরা দেখেছি।
তিনি আরও বলেন, বর্তমানে তারা সকলে মিলে শাহজালালের উপাচার্যের জন্য দল পাকিয়েছেন। এটা যেমন বিশ্ববিদ্যালয়সমূহের জন্য বিব্রতকর, তেমনি সরকারের জন্যও বিব্রতকর। এ কারণে শিক্ষা মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সাবেক সভাপতি হিসাবে আমি বেসরকারি বিশ্ববিদ্যালয়সহ পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগে বিশিষ্ট শিক্ষাবিদদের নিয়ে সার্চ কমিটির বিধানের কথা বলেছিলাম। এতে হয়ত বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্ত্বশাসন ক্ষুণ্ন হবে বলে কথা উঠবে।

রাশেদ খান মেনন বলেন, শেষ বিচারে তারা ওই স্বায়ত্বশাসনকে বাদ দিয়ে সরকারের মুখাপেক্ষী হন না কেবল, তদ্বিরেও সকল সীমা ছাড়িয়ে যান। অবশেষে আজ সকালে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক জাফর ইকবাল ও তার স্ত্রীর অনুরোধে অনশনরত ছাত্ররা তাদের অনশন ভঙ্গ করে। এইজন্য আমি তাদেরকে অভিনন্দন জানাই এবং তাদের দাবি মেনে নেওয়ার আহ্বান জানাচ্ছি।

 

 

সম্পর্কিত খবর