শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

‘স্বাস্থ্যবীমায় আরও বাজেট বৃদ্ধির কথা বললেন স্বাস্থ্যমন্ত্রী’

স্বাস্থ্য সুরক্ষায় স্বাস্থ্যবীমাসহ স্বাস্থ্যখাতে আরও বাজেট বৃদ্ধির কথা বলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক এমপি।  স্বাস্থ্যখাতের আওয়ামীলীগ সরকারের নেয়া নানা অর্জনগুলো তুলে ধরেছেন স্বাস্থ্যমন্ত্রী।  একইসাথে করোনায় গত দেড় বছর স্বাস্থ্যখাতে কাজের অগ্রগতিতে নানা সমস্যার কথাও বলেন মন্ত্রী।

জাহিদ মালেক আরও বলেন, দেশের মানুষের স্বাস্থ্য সেবার জন্য বর্তমান সরকার অনেক কিছুই করছে। স্বাস্থ্য বীমাসহ স্বাস্থ্য সুরক্ষায় কার্যকর আইন প্রণয়ন করা গেলে সেটি স্বাস্থ্য সেবায় একটি যুগান্তকারী কাজ হবে।

১৮ অক্টোবর দুপুরে সচিবালয়ের সভাকক্ষে স্বাস্থ্য সুরক্ষা আইন প্রণয়ন ও বাস্তবায়ন শীর্ষক এক বৈঠকে তিনি এ তথ্য জানান।

সভায় অন্যান্য আলোচকরা দেশের মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে স্বাস্থ্য সুরক্ষা আইন প্রণয়নের গুরুত্ব তুলে ধরেন। স্বাস্থ্য সুরক্ষা আইনে মানুষের স্বাস্থ্য বীমা করার বিষয়টিতে গুরুত্ব দেওয়া হয়। দেশের মানুষের স্বাস্থ্য সেবায় কীভাবে পকেট এক্সপেনডিচার কমানো যায় সে বিষয়ে কাজ করতে সভায় উপস্থিত কর্মকর্তাদের তাগিদ দেন জাহিদ মালেক।

এসময় জাহিদ মালেক জানান, দেশের সরকারি হাসপাতালগুলোতে ধারণক্ষমতা থেকে ৩ গুণ বেশি রোগী চিকিৎসা নিচ্ছে।  গত ২১ বছরের হিসাব করলে স্বাস্থ্যখাতের বাজেট ১২ গুণ বেড়েছে। তবে, বিশ্বের উন্নত দেশের দিকে তাকালে দেখা যায়, সেসব দেশের স্বাস্থ্য খাতে বাজেট বহুগুণ বেশি।

মন্ত্রী বলেন, হাসপাতালগুলোতে ধারণক্ষমতার ৩ গুণ বেশি রোগী চিকিৎসা সেবা নিলেও আমরা চিকিৎসা সেবায় মোট জিডিপির মাত্র শূন্য দশমিক নয় ভাগ (০.৯) ব্যয় করছি। যেখানে উন্নত দেশগুলো জিডিপির ৫ ভাগ বা তারও বেশি ব্যয় করছে।

তিনি বলেন, ২০০০-২০০১ সালে স্বাস্থ্যখাতে বাজেট ছিল ২ হাজার ৬৮৯ কোটি টাকা। বর্তমানে ২০২১-২০২২ অর্থবছরে স্বাস্থ্যখাতে বাজেট ৩২ হাজার ৭৩১ কোটি টাকা। গত ২১ বছরের হিসাব করলে স্বাস্থ্যখাতের বাজেট ১২ গুণ বেড়েছে। তবে, বিশ্বের উন্নত দেশের দিকে তাকালে দেখা যায়, সেসব দেশের স্বাস্থ্য খাতে বাজেট বহুগুণ বেশি।

বৈঠকে সভাপতিত্ব করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক এমপি। আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক মুখ্য সচিব আবুল কালাম আজাদ, স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া, স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব মো. আলী নূর, সাবেক আইন সচিব, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক সাহান আরা বানু, এনডিসি, জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (নিপোর্ট) এর মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. শাহজাহানসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

সভায় ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া।

সম্পর্কিত খবর