down of head

সবচেয়ে অস্বাস্থ্যকর ঢাকার বায়ু

বায়ুদূষণের তালিকায় শীর্ষ অবস্থানে উঠে এসেছে বাংলাদেশের রাজধানী ঢাকা। ১০০ শহরের মধ্যে ঢাকার বাতাস আজ সবচেয়ে বেশি অস্বাস্থ্যকর। রোববার সকাল ৮টা ২৮ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এ তথ্য।

তালিকার শীর্ষে অবস্থান করা ঢাকার বায়ুর মানের স্কোর হচ্ছে ৩৯৪। এর অর্থ দাঁড়ায় এখানকার বায়ু আজ ‘দুর্যোগপূর্ণ’।

দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি। এই শহরটির স্কোর হচ্ছে ২৪৪ অর্থাৎ সেখানকার বায়ুর মানও ‘খুবই অস্বাস্থ্যকর’।

এদিকে তৃতীয় অবস্থানে রয়েছে ভারতের মুম্বাই। শহরটির দূষণ
স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর।১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

 

সম্পর্কিত খবর