শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

সন্ধানী লাইফের বার্ষিক সাধারণ সভা

সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের ৩৬তম বার্ষিক সাধারণ সভা ২৯ সেপ্টেম্বর ২০২৬ইং মঙ্গলবার ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়।

সভায় ২০২৫ সালের শেয়ারহোল্ডারদের জন্য ১২% নগদ লভ্যাংশ অনুমোদন দেওয়া হয়।

সভায় সভাপতিত্ব করেন কোম্পানীর চেয়ারম্যান মজিবুল ইসলাম। তিনি কোম্পানীর বিগত বৎসরের ব্যবসায়িক সাফল্য ও ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে আলোকপাত করেন।

সভায় ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে সম্মানিত ভাইস চেয়ারম্যান গোলাম ফাতিমা তাহেরা খানম,পরিচালক শাফাফ রহমান সাদ, পরিচালনা পর্ষদের সম্মানিত সদস্যবৃন্দ, মূখ্য নির্বাহী কর্মকর্তা নিমাই কুমার সাহা, প্রধান অর্থ কর্মকর্তা (চলতি দায়িত্ব) মোঃ মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন। সভাটি পরিচালনা করেন কোম্পানী সেক্রেটারী মোঃ মিজানুর রহমান।

এর আগে অনুষ্ঠিত পর্ষদ সভায় সর্বশেষ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য এই ১২ শতাংশ নগদ লভ্যাংশ সুপারিশ করা হয়েছিল। এর প্রেক্ষিতে লভ্যাংশ বিতরণের জন্য গত ২৬ আগস্ট রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়।

প্রকাশিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, আলোচিত বছরটিতে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ২০ পয়সা। একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৮ টাকায়। ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত এই এজিএমে কোম্পানির পরিচালনা পর্ষদের সদস্য, ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিপুল সংখ্যক শেয়ারহোল্ডার অংশ নেন।

সভায় শেয়ারহোল্ডারদের সর্বোচ্চ ভোট প্রদানের মাধ্যমে ২০২৫ সালের এজেন্ডাগুলো অনুমোদিত হয় ও তাদের ভার্চুয়াল অংশগ্রহনের মধ্য দিয়ে বার্ষিক সাধারণ সভা সফলতার সাথে অনুষ্ঠিত হয়। শেয়ারহোল্ডাররা কোম্পানির সার্বিক ব্যবসায়িক অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন এবং আগামী দিনে এর ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

সম্পর্কিত খবর