down of head

সনাতন ধর্মাবলম্বীদের পাশে আছে পুলিশ- ডিএমপি কমিশনার

অসাম্প্রদায়িক দেশ গড়ার লক্ষ্যে পুলিশ সবসময় সনাতন ধর্মাবলম্বীদের পাশে আছে। ঢাকা মহানগরে সাম্প্রদায়িক কোনো ঘটনার ইতিহাস আমার জানা নেই। আমরা সবাই রক্তে বাঙালি, জাতে বাঙালি।

দুর্গাপূজা উপলক্ষে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে একথা বলেন ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম।

ডিএমপি কমিশনার বলেন, অসাম্প্রদায়িক বাংলাদেশের যে স্বপ্ন জাতির পিতা আমাদের দেখিয়েছিলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে অসাম্প্রদায়িক বাংলাদেশের জন্য কাজ করে যাচ্ছেন, আমরাও সেই চেতনাকে লালন করে কাজ করে যাচ্ছি। \

তিনি বলেন, আপনারা কেউ মাস্ক খুলবেন না। টিকা নেয়া মানে কিন্তু কোভিড বন্ধ হয়ে যাওয়া নয়, টিকা নিলেও আক্রান্ত হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেয়া যায় না। যারা বয়স্ক আছেন, তাদের যদি টিকা নেয়া থাকে তাহলে মন্দিরে নিয়ে আসবেন, তা না হলে নিয়ে আসা উচিত হবে না।

সম্পর্কিত খবর