শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

সঞ্চয়পত্রের সার্টিফিকেট সংগ্রহ ঘরে বসে

আয়কর রিটার্ন দাখিলের জন্য সঞ্চয়পত্রধারীদের সার্টিফিকেট প্রয়োজন হয়। এ জন্য প্রতি অর্থবছরে সঞ্চয়পত্র থেকে অর্জিত মুনাফার ওপর কর্তিত উৎসে করের প্রত্যয়নপত্র সাধারণত নির্দিষ্ট ব্যাংক, জেলা সঞ্চয় অফিস, ব্যুরো বা বিশেষ ব্যুরো অফিস থেকে সংগ্রহ করতে হয়।

কিন্তু এখন আর সেই ঝামেলা নেই। ব্যাংকে গিয়ে সময় নষ্ট করতে হবে না, বসে থাকতে হবে না।

ঘরে বসেই অনলাইনে কয়েকটি ধাপে সহজে পাওয়া যাবে সঞ্চয়পত্রের সার্টিফিকেট। মাত্র কয়েক মিনিটেই আপনার হাতে চলে আসবে প্রয়োজনীয় সার্টিফিকেট।

কিভাবে করবেন, ধাপে ধাপে দেখে নিন—

প্রথমে আপনাকে জাতীয় সঞ্চয় স্কিমের স্ব-সেবা সিস্টেমে লগইন করতে হবে। এ জন্য এই ওয়েবসাইটে যান- https://nsd.finance.gov.bd/selfreport/ এরপর প্রথম ঘরে লিখুন ধারকের এনআইডি/পাসপোর্ট নম্বর অথবা টিআইএন নম্বর।

দ্বিতীয় ঘরে জন্ম তারিখ দিন। তৃতীয় ঘরে মোবাইল নম্বর লিখুন। সর্বশেষে ক্যাপচা দিয়ে সবুজ রঙের ‘সাইন ইন’ বাটনে ক্লিক করুন। এরপর আপনার মোবাইলে একটি ওটিপি যাবে।

সেটি লিখলে বিনিয়োগকারীর প্রোফাইল ওপেন হবে।

প্রোফাইলে আপনি দেখতে পাবেন আপনার বিনিয়োগের তথ্য— কোন স্কিমে বিনিয়োগ করেছেন, রেজিস্ট্রেশন ও মেয়াদপূর্তির তারিখ এবং বিনিয়োগের পরিমাণ। প্রতিটি সঞ্চয়পত্রের পাশে থাকা ‘ডিটেইলস’ বাটনে ক্লিক করলে বিস্তারিত তথ্য দেখা যাবে। সেখানে কবে কত মুনাফা দিয়েছে এবং আয়কর হিসেবে কত টাকা কাটা হয়েছে—সব তথ্য পাওয়া যাবে।

এরপর অর্থবছর সিলেক্ট করে রান রিপোর্ট বাটনে ক্লিক করলেই সার্টিফিকেট চলে আসবে। সেটি ডাউনলোড করে সেভ রাখুন।

বিনিয়োগ প্রত্যয়নপত্র পেতে ‘বিনিয়োগ প্রত্যয়নপত্র’ বাটনে ক্লিক করুন। এরপর তারিখ সিলেক্ট করে রান রিপোর্ট বাটনে ক্লিক করলেই সার্টিফিকেট চলে আসবে। সেটিও সেভ করে রাখুন।

সম্পর্কিত খবর