শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

সংবাদ সম্মেলন করতে এসে ডিআরইউর অফিস ভাঙচুর

মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সংবাদ সম্মেলন করতে এসে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজের (বায়রা) দুইপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের কয়েকজন সামান্য আহত হয়েছেন।

ওই সময় তারা ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) অফিস কক্ষ ভাঙচুর করে। এ সময় পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পরে পুলিশের মধ্যস্থতায় ডিআরইউর ক্ষতিপূরণ দেয় উভয়পক্ষ। দুপুরের পর উভয়পক্ষ পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছে।

সোমবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলায়তনে ওই ঘটনা ঘটে।

জানা গেছে, সোমবার বায়রার বর্তমান কমিটির ডাকা পূর্বনির্ধারিত সংবাদ সম্মেলনে বায়রার অনেক সদস্য উপস্থিত হয়। সংবাদ সম্মেলনে শুরুর হওয়ার আগে বর্তমান কমিটির নেতা ফখরুল ইসলাম অপরপক্ষের সদস্য আতিককে হল থেকে বেরিয়ে যেতে বলেন। তখন অ্যাডভোকেট সাজ্জাদ, আতিক পক্ষ এবং রিয়াজুল, ফখরুল ইসলাম পক্ষের মধ্যে মারামারি ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ফখরুল ইসলাম এবং বায়রার সিনিয়র সহ-সভাপতি রিয়াজুল ইসলামকে অবরুদ্ধ করে রাখা হয়। তখন একপক্ষ অন্যপক্ষকে ভুয়া বলে দাবি করে। একপর্যায়ে তারা ডিআরইউ ভবনের ৪র্থ তলায় অবস্থিত অফিস কক্ষে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে।

এ সময় উভয়পক্ষের কয়েকজন সামান্য আহত হয়। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং তাদের মধ্যস্থতায় উভয়পক্ষ বৈঠকে বসে তাৎক্ষণিক ডিআরইউকে ক্ষতিপূরণের টাকা পরিশোধ করে। দুপুরের পরে উভয়পক্ষ পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করে। একপক্ষ মালয়েশিয়ায় শ্রমিক প্রেরণে সিন্ডিকেট সিস্টেম রাখার পক্ষে বক্তব্য দেয় এবং অন্য পক্ষ সকল রিক্রুটিং এজেন্সি মালিকের জন্য উন্মুক্ত রাখার দাবি জানায়।

সংবাদ সম্মেলনে আতিক হোসেন বলেন, বায়রার কতিপয় স্বার্থান্বেষী সদস্য দেশ ও কর্মীদের স্বার্থ বিবেচনা না করে বায়রার নেতৃত্ব এবং ব্যক্তিগত মুনাফার লক্ষ্যে সরকারের সব উদ্যোগ ব্যর্থ করে দেওয়ার অপচেষ্টা গ্রহণ করেছেন।

অপর সংবাদ সম্মেলনায় বায়রার সাবেক যুগ্ম মহাসচিব ফখরুল ইসলাম অভিযোগ করে বলেন, মালয়েশিয়ার শ্রমবাজারে যেন প্রত্যেকটি রিক্রুটিং এজেন্সি কাজ করতে পারে, সেই বিষয়টি নিয়ে আমরা সংবাদ সম্মেলনের আয়োজন করেছিলাম। আমরা আওয়ামী লীগ আমলের সিন্ডিকেটের বিপক্ষে অবস্থান নেওয়ায় আমাদের ওপর হামলা করা হয়েছে।

সম্পর্কিত খবর