শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

সংবাদ সম্মেলনে ভূমিকম্প, যা করলেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী

করোনা পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করছিলেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন। এমন সময় হঠাৎ ভূমিকম্প আঘাত হানে। পাঁচ দশমিক নয় মাত্রার ওই ভূমিকম্পে কেঁপে ওঠে পুরো মঞ্চ। এমন পরিস্থিতিতে মানুষ সাধারণত সব ভুলে নিরাপদ আশ্রয়ের দিকে দৌঁড় দেন। নিদেনপক্ষে জায়গা ছেড়ে চলে যান। কিন্তু প্রধানমন্ত্রী বলে কথা।

তাই মাঝারি মাত্রার ওই ভূমিকম্পের পর জায়গা ছেড়ে একটু নড়তেও দেখা যায়নি তাকে।

সোমবার বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে এনডিটিভি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, নিউজিল্যান্ডে গত শুক্রবার পাঁচ দশমিক নয় মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। রাজধানী থেকে ৩৫ কিলোমিটার দূরে তাউমারুনুইয়ের দক্ষিণ-পশ্চিমে ছিল ওই ভূমিকম্পের উৎপত্তিস্থল।

ভূমিকম্পের সময় রাজধানী ওয়েলিংটনে সংবাদ সম্মেলন করছিলেন জাসিন্ডা আরডার্ন। হঠাৎ ভূকম্পন অনুভূত হলে মঞ্চের ডায়াস চেপে ধরেন তিনি। কিন্তু একটুও জায়গা থেকে না সরে সঙ্গে সঙ্গে পরিস্থিতি সামলে নেন প্রধানমন্ত্রী। হেসে সাংবাদিককে বলেন, দুঃখিত, সামান্য বিভ্রান্তির জন্য….আপনি কী প্রশ্নটি আবার করতে পারবেন?

অবশ্য সংবাদ সম্মেলন শেষে জাসিন্ডা আরডার্ন সাংবাদিকদের বলেন, মঞ্চে উপস্থিত উপ প্রধানমন্ত্রী গ্রান্ট রবার্টসনও তো বিশ্বাসই করতে পারেনি যে এটা ভূমিকম্প ছিল। ররার্টসনের মনে হয়েছিল হয়তো ঝড়ো বাতাসের কারণে এমনটা হয়েছে।

প্রসঙ্গত, ভূমিকম্পপ্রবণ রিং অব ফায়ার অঞ্চলে অবস্থিত হওয়ায় নিউজিল্যান্ডে প্রায়ই মৃদু থেকে মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়।

সম্পর্কিত খবর