শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

শ্রীলংকার বিক্ষোভ শিবিরে সেনা অভিযান, গ্রেফতার শতাধিক

শ্রীলংকান বিক্ষোভকারীরা বলছেন, কলম্বো সাইটে সেনাবাহিনী বিক্ষোভকারীদের ওপর নিষ্ঠুরভাবে আক্রমণ চালিয়েছে। এ ঘটনায় তাদের নেতাসহ শতাধিক বিক্ষোভকারী গ্রেফতার হয়েছে।

শুক্রবার ভোরে শ্রীলংকা সেনাবাহিনী রাজধানীতে রাষ্ট্রপতি সচিবালয়ের নিয়ন্ত্রণ নিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সেনারা সংলগ্ন গোটাগোগামা প্রতিবাদস্থলে তাঁবু ধ্বংস করেছে, বেশ কয়েকজন প্রতিবাদী নেতাকে গ্রেফতার করে এবং প্রায় ১০০ জন বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে সেনাবাহিনী।

প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন টেম্পল ট্রিসের সামনে থেকে বিক্ষোভকারীরা ক্যাম্প থেকে সরে যাওয়ার কয়েক ঘণ্টা পর সামরিক হামলা হয়।

শুক্রবার বিক্ষোভকারীরা রাষ্ট্রপতি সচিবালয় থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়েছে।

নিপুন চারকা জয়সেকারা নামে একজন তরুণ বিক্ষোভকারী আলজাজিরাকে বলেন, আনুমানিক মধ্যরাতের দিকে আমরা শুনলাম যে সেনাবাহিনীর একটি বিশাল দল গোটাগোগামার দিকে যাচ্ছে এবং হঠাৎ আমরা তাদের রাষ্ট্রপতি সচিবালয়ে ছুটে যেতে দেখলাম।

তিনি আরও বলেন, শিগগিরই তারা এলাকাটি ঘেরাও করে এবং শান্তিপূর্ণ প্রতিবাদকারীদের নির্মমভাবে আক্রমণ করে যেন আমরা গুণ্ডা।

শ্রীলংকায় ব্যাপক রাজনৈতিক অস্থিরতা এবং অর্থনৈতিক দুরবস্থার মধ্যে সাবেক প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে পালিয়ে যান। এর পর প্রথমে ভারপ্রাপ্ত এবং পরে নির্বাচিত প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেছেন বিক্রমাসিংহে।

তবে বিক্রমাসিংহে প্রেসিডেন্ট হওয়ার পর বিষয়টিকে ভালোভাবে নেননি সাধারণ বিক্ষোভকারীরা।

জানা গেছে, তার বিরুদ্ধেও আন্দোলন গড়ে তুলতে জড়ো হচ্ছেন সাধারণ বিক্ষোভকারীরা। তবে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরই বিক্রমাসিংহে বিক্ষোভকারীদের হুমকি দিয়েছেন তাদের কঠোর হস্তে দমন করবেন।

সম্পর্কিত খবর