শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

আপাতত মঞ্চনাটক নিয়ে ব্যস্ত ফারহানা মিলি

ভিজ্যুয়াল মিডিয়ার পাশাপাশি মঞ্চনাটকেও নিয়মিত অভিনয় করেন ফারহানা মিলি। তবে করোনার কারণে দীর্ঘদিন দুই মাধ্যম থেকেই দূরে ছিলেন। কিছুদিন আগে লোকনাট্যদলের হয়ে আমেরিকায় ‘তপস্বী ও তরঙ্গিণী’ নামে একটি নাটকের প্রদর্শনীতে অংশ নিয়েছেন। গত ২১ ও ২৮ জুন আমেরিকাতে বুদ্ধদেব বসু রচিত ও লিয়াকত আলী লাকীর নির্দেশনায় নাটকটি মঞ্চায়িত হয়। সেখানে শো শেষে দেশে ফিরে আবারও মঞ্চনাটক নিয়ে ব্যস্ত হয়ে উঠেছেন মিলি।

আজ শুক্রবার শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল হলে ‘তপস্বী ও তরঙ্গিণী’ মঞ্চায়িত হবে। এ প্রসঙ্গে ফারহানা মিলি বলেন, ‘প্রথমবার লোকনাট্যদলের হয়ে তপস্বী ও তরঙ্গিণী নিয়ে আমেরিকায় শো করেছি এবং পুরস্কৃতও হয়েছি। এটি দলের জন্য অনেক আনন্দের ও গর্বের। দলের হয়ে কাজ করলে নিজের মধ্যে ভীষণ তৃপ্তি কাজ করে।

আমি লোকনাট্যদলের হয়ে মঞ্চে অভিনয় করছি এটা আমার জন্য অনেক গর্বের, সম্মানের। দেশে ফিরে কোনোরকম বিশ্রাম নিয়ে আবারও এ নাটকের মঞ্চায়নের জন্য টানা কয়েকদিন সময় দিতে হয়েছে। আমার কাছে মনে হয় মঞ্চটাই আমার অভিনয়ের মূল জায়গা। মঞ্চে দাঁড়ালেই বুকের ভেতর কেমন যেন প্রশান্তি অনুভব করি। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের তপস্বী ও করঙ্গিণী দেখার জন্য।’ উল্লেখ্য, ফারহানা মিলি অভিনীত একমাত্র সিনেমা গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘মনপুরা’। এতে তিনি পরী চরিত্রে অনবদ্য অভিনয় করেছিলেন, যা এখনো দর্শকের মনে গেঁথে আছে।

সম্পর্কিত খবর