শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

ব্রাজিলে বস্তিতে পুলিশি অভিযান, নিহত ১৮

ব্রাজিলের রিও ডি জেনেরিওর বস্তি এলাকায় পুলিশি অভিযানে কমপক্ষে ১৮ জন নিহত হয়েছেন। প্রশাসনের দাবি, তাদের সবাই অপরাধী চক্রের সদস্য। বৃহস্পতিবার আলেমাও বস্তি ঘেরাও করেন চার শতাধিক পুলিশ সদস্য। তাদের সঙ্গে ছিল চারটি হেলিকপ্টার এবং ১০টি বুলেটপ্রুফ গাড়ি। খবর রয়টার্সের।

প্রতিবেদনে বলা হয়, মূলত মাদক চোরাকারবারি এবং খুনি-লুটেরাদের আটক করাই ছিল পুলিশের উদ্দেশ্য। কিন্তু নিরাপত্তা বাহিনীর সদস্যদের উপস্থিতি টের পেয়েই হামলা চালান গ্যাং মেম্বাররা। দিনভর চলে সাঁড়াশি অভিযান আর ধরপাকড়। চোরাকারবারিরা সেনা ছদ্মবেশে থাকায় অনেককে শনাক্ত করতে বেগ পেতে হয় পুলিশের।

এদিকে অপরাধী চক্রের অর্ধশতাধিক সদস্যকে হেফাজতে নিয়েছে পুলিশ। জবানবন্দিতে চোরাকারবারিরা জানিয়েছেন, প্রতিবেশী বস্তিগুলোতে তারা হামলার পরিকল্পনা করছিলেন। অভিযানে আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সম্পর্কিত খবর