শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

আমাদের চেয়ে কোন দেশ ভালো আছে, প্রশ্ন নৌ-প্রতিমন্ত্রীর

নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, করোনা মহামারি, ইউক্রেন-রাশিয়া যুদ্ধ পরিস্থিতির মধ্যেও আমরা ভালো আছি। আমাদের চেয়ে কোন দেশ ভালো আছে? মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।

বৃহস্পতিবার (২১ জুলাই) সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামীর সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের আলাপকালে এ কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পায়ের নিচের মাটি অনেক শক্ত। সারাবিশ্ব সেটি দেখছে। যারা নীতি ও আদর্শহীন, তাদেরই পায়ের নিচে মাটি নেই। বাংলাদেশের মাটি অনেক শক্ত, যা ১৯৭১ সালে প্রমাণিত হয়েছে। বিরোধীরা দিবাস্বপ্ন দেখছে। তাদের স্বপ্ন ভাঙাতে পারব না। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এটা তাদের কাছে বেদনা ও কষ্টের হতে পারে। বাংলাদেশ ছোট ভূখণ্ডের; বিপুল জনগোষ্ঠী।

তিনি বলেন, যারা নীতি ও আদর্শহীন, তাদেরই পায়ের নিচে মাটি নেই। বিদ্যুৎ সাশ্রয়ে আমরা কাজ করছি। যতটুকু দরকার ততটুকু ব্যবহার করা হচ্ছে। নৌ-পরিবহন মন্ত্রণালয় এবং এর অধীনস্থ দফতর ও সংস্থায় প্রায় ৫০ ভাগ বিদ্যুৎ সাশ্রয় হচ্ছে।

ভারতীয় হাইকমিশনারের সঙ্গে সাক্ষাৎ প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, দুই দেশের মধ্যে শিপিং সেক্টরের অনেক বিষয় রয়েছে। করোনা ও অন্যান্য কারণে কিছু জিনিস স্লো হয়ে গেছে। সেগুলোকে এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে।

বিভিন্ন নৌ-রুট ড্রেজিং, চট্টগ্রাম ও মোংলা বন্দর ব্যবহার, ভারতের বিশাখাপত্তম ও কৃষ্ণাপত্তনাম বন্দর ব্যবহার, খাগড়াছড়ির রামগড় স্থলবন্দরে ইমিগ্রেশন ব্যবস্থা চালুসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলেও জানান তিনি।

সম্পর্কিত খবর