শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

শেয়ার কিনবেন রেনাটার এমডি

পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ খাতের কোম্পানি রেনাটা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও পর্ষদে সাজেদা ফাউন্ডেশনের মনোনীত পরিচালক সৈয়দ এস কায়সার কবির কোম্পানিটির ১০ হাজার শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন। স্টক এক্সচেঞ্জের মাধ্যমে সম্প্রতি তিনি এ শেয়ার কেনার ঘোষণা দেন।

ঘোষণা অনুসারে, পাবলিক মার্কেট থেকে বিদ্যমান বাজারদরে ৩০ কার্যদিবসের মধ্যে রেনাটার শেয়ার কিনবেন তিনি। এর আগে গত মাসে রেনাটা লিমিটেডের পর্ষদে সাজেদা ফাউন্ডেশন মনোনীত অন্যতম পরিচালক জাহিদা ফিজা কবির বিদ্যমান বাজারদরে ৩ হাজার ৭০০ শেয়ার ৩০ কার্যদিবসের মধ্যে কেনার ঘোষণা দিয়েছিলেন।

চলতি ২০২১-২২ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) রেনাটার সমন্বিত আয় হয়েছে ৭৭৪ কোটি ৪৯ লাখ টাকা। যেখানে আগের বছরের একই সময়ে কোম্পানিটির সমন্বিত আয় হয়েছিল ৭৩৫ কোটি ২৯ লাখ টাকা। এক বছরের ব্যবধানে কোম্পানিটির সমন্বিত আয় বেড়েছে ৫ শতাংশ। চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির ১৩৮ কোটি ২৩ লাখ টাকা সমন্বিত নিট মুনাফা হয়েছে। যেখানে আগের বছরের একই সময়ে সমন্বিত নিট মুনাফা ছিল ১২৩ কোটি ৮০ লাখ টাকা। এক বছরের ব্যবধানে কোম্পানিটির নিট মুনাফা বেড়েছে ১২ শতাংশ। প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ১৪ টাকা ১৯ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ১২ টাকা ৭০ পয়সা। এ বছরের ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৭৮ টাকা ১৮ পয়সায়।

সম্পর্কিত খবর