শিরোনাম
icon ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে ভিভিআইপি সংবর্ধনা icon ডিএসইর নতুন দুই স্বতন্ত্র পরিচালককে ডিবিএর শুভেচ্ছা icon এনআরবিসি ব্যাংক সিকিউরিটিজের নতুন সিইও আসাদুজ্জামান icon বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম icon ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী icon ডেঙ্গুতে ৮ মৃত্যু, হাসপাতালে ১,৫৯৫ জন icon ভোগান্তিতে সেন্ট মার্টিনে পর্যটক কমছে icon নতুন বাজারে পোশাক রপ্তানি বেড়েছে ৯.৩০% icon বগুড়ায় পপুলার লাইফের ৪ কোটি টাকার বীমা দাবি পরিশোধ icon কড়াইল বস্তির উন্নয়নে অর্থায়নে সম্মত এডিবি icon দরপতনের শীর্ষে সোনালী লাইফ ইন্স্যুরেন্স icon দরবৃদ্ধির শীর্ষে জেনেক্স ইনফোসিস icon লেনদেনের শীর্ষে শাহজিবাজার পাওয়ার icon হামে ২৪ ঘণ্টায় ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪৪৪ জন icon শ্রীলঙ্কার প্রকৃতিতে মুগ্ধ প্রভা icon রাজস্ব ঘাটতি ও ঋণের চাপে চ্যালেঞ্জে সরকার icon সূচকের উত্থানে লেনদেন ৬৫৮ কোটি টাকা icon ওরিয়ন ইনফিউশনের বোর্ড সভা ১৫ নভেম্বর icon রহিমা ফুডের বোর্ড সভা ১৪ নভেম্বর icon সাফকো স্পিনিংয়ের বোর্ড সভা ১৪ নভেম্বর icon সিমটেক্স ইন্ডাস্ট্রিজের বোর্ড সভা ১৪ নভেম্বর icon জুলাই থেকে স্ট্যাম্প শুল্কে বাধ্যতামূলক এ-চালান icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৩১৯ কোটি টাকার icon ২০২৭ সালের হজে কোটা বাড়ল বাংলাদেশিদের icon একমি পেস্টিসাইডসের বোর্ড সভা ১৫ নভেম্বর
down of head

শেল্‌টেক সিরামিকসের নতুন সেন্টার বনশ্রীতে

রাজধানীর বনশ্রীতে শেল্‌টেক্‌ লিগ্যাসি প্লাজায় নতুন এক্সপেরিয়েন্স সেন্টার উদ্বোধন করেছে শেল্‌টেক্‌ সিরামিক্‌স লিমিটেড (এসসিএল)। গত ২৪ সেপ্টেম্বর উদ্বোধন হওয়া এই সেন্টারটি ঢাকায় প্রতিষ্ঠানটির তৃতীয় এক্সপেরিয়েন্স সেন্টার।

বনশ্রীর মূল সড়কে অবস্থিত নতুন এই সেন্টারে শেল্‌টেক্‌ সিরামিক্‌স-এর টাইলস পণ্যের বিস্তৃত সংগ্রহ তুলে ধরা হয়েছে। দ্রুত বিকাশমান আবাসিক ও বাণিজ্যিক এলাকা হিসেবে পরিচিত বনশ্রীতে গ্রাহকদের কাছে সরাসরি এসব পণ্য দেখার সুযোগ করে দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। সেন্টারটি এমনভাবে সাজানো হয়েছে, যাতে গ্রাহকেরা সরাসরি পণ্যের টেক্সচার, ফিনিশিং এবং বিভিন্ন সংমিশ্রণ ও ব্যবহারিক দিক নিজ চোখে দেখে অভিজ্ঞতা নিতে পারেন।

উদ্বোধনী অনুষ্ঠান সম্পর্কে শেল্‌টেক্‌ গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর তানভীর আহমেদ বলেন, প্রতিটি নতুন এক্সপেরিয়েন্স সেন্টার আমাদের গ্রাহকদের আরও কাছ থেকে জানার এবং তাদের পরিবর্তনশীল চাহিদা বোঝার সুযোগ করে দেয়। বনশ্রী ঢাকার একটি গুরুত্বপূর্ণ এলাকায় পরিণত হয়েছে। এই সেন্টারের মাধ্যমে আমরা স্থানীয় গ্রাহকদের কাছে শেল্‌টেক্‌ সিরামিক্‌স-এর টাইলস দেখার অভিজ্ঞতা আরও সহজলভ্য করতে চাই।

নতুন এই এক্সপেরিয়েন্স সেন্টারটি শেল্‌টেক্‌ লিগ্যাসি প্লাজার একটি অংশ, যা বনশ্রীর মূল সড়কে অবস্থিত সদ্য উদ্বোধন হওয়া ১৭ তলা একটি বাণিজ্যিক ভবন। এই অবস্থান থেকে গুলশান, রামপুরা ও হাতিরঝিলে সহজে যাতায়াত করা যায়।

পাশাপাশি প্রস্তাবিত এমআরটি সংযোগ চালু হলে এলাকাটির যোগাযোগব্যবস্থা আরও উন্নত হবে বলে আশা করা হচ্ছে।

বনশ্রীতে এই উদ্বোধনের মধ্য দিয়ে ঢাকাজুড়ে গ্রাহকমুখী কেন্দ্রের নেটওয়ার্ক আরও বিস্তৃত করল শেল্‌টেক্‌ সিরামিক্‌স। বর্তমানে তেজগাঁও ও হাতিরপুলে প্রতিষ্ঠানটির এক্সপেরিয়েন্স সেন্টার চালু রয়েছে, যেখানে গ্রাহকেরা প্রচলিত শোরুম অভিজ্ঞতার বাইরে গিয়ে পণ্য সম্পর্কে জানার সুযোগ পান।

শুধু পণ্য প্রদর্শনের পরিবর্তে, বনশ্রীর নতুন সেন্টারটি এমনভাবে তৈরি করা হয়েছে, যাতে গ্রাহকেরা বিভিন্ন টাইলস ও সারফেস একসঙ্গে কীভাবে মানানসই হয়, তা সরাসরি দেখে বুঝতে পারেন। এতে বাড়ির মালিক, স্থপতি, ডিজাইনার ও প্রকল্প-সংশ্লিষ্ট পেশাজীবীরা পণ্যের প্রকৃত রূপ ও অনুভূতি বিবেচনায় নিয়ে সরাসরি সিদ্ধান্ত নিতে পারবেন।

ঢাকায় তৃতীয় এক্সপেরিয়েন্স সেন্টার চালুর মধ্য দিয়ে শেল্‌টেক্‌ সিরামিক্‌স এমন সব এলাকায় নিজেদের উপস্থিতি সম্প্রসারণ অব্যাহত রেখেছে, যেখানে নগরের আবাসিক ও বাণিজ্যিক পরিমণ্ডল দ্রুত পরিবর্তিত হচ্ছে।

সম্পর্কিত খবর