down of head

বাংলাদেশ কমার্স ব্যাংকের ২৮তম এজিএম অনুষ্ঠিত

প্রযুক্তি নির্ভর ব্যাংকিং সেবা সম্প্রসারণ এবং টেকসই প্রবৃদ্ধি অর্জনের মাধ্যমে অর্থনৈতিক সমৃদ্ধি নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেছে বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড।

আজ ডিজিটাল প্ল্যাটফর্মে আয়োজিত ব্যাংকের ২৮তম বার্ষিক সাধারণ সভায় সভাপতির বক্তব্যে এই অঙ্গীকার ব্যক্ত করেন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোঃ আতাউর রহমান।

এজিএমে আরও বক্তব্য রাখেন ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য মোঃ মহসিন মিয়া, কামরুল হক মারুফ, শেখ আশ্বাফুজ্জামান এবং ব্যবস্থাপনা পরিচালক মোঃ ওবায়দুল হক।

এছাড়া অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের প্রতিনিধি যুগ্ম সচিব মোঃ সাইদুল ইসলাম, ব্যাংকের কোম্পানি সচিব মোঃ ওমর ফারুক ভূঁইয়াসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও বিভাগীয় প্রধানরা উপস্থিত ছিলেন।

সভায় শেয়ারহোল্ডাররা ভার্চুয়ালি যুক্ত হয়ে ব্যাংকের ব্যবসায়িক অগ্রগতি, আমানত বৃদ্ধি ও খেলাপি ঋণ আদায়সহ নানামুখী পদক্ষেপের প্রশংসা করেন এবং ব্যাংকের ভবিষ্যৎ উন্নয়ন নীতি নিয়ে আলোচনা করেন।

সম্পর্কিত খবর