শেলটেক ব্রোকারেজ ও জেডএজি ট্রেডারের মধ্যে চুক্তি
শেলটেক ব্রোকারেজ লিমিটেড ও ইউএইভিত্তিক আইটি প্রতিষ্ঠান জেডএজি ট্রেডার পিএলসির মধ্যে একটি চুক্তি সই হয়েছে। ঢাকার পান্থপথের এনভয় টাওয়ারে সম্প্রতি আয়োজিত এক অনুষ্ঠানে দুই পক্ষের মধ্যে এ চুক্তি সই হয়। এ সময় শেলটেক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ, শেলটেক ব্রোকারেজের পরিচালক মঈন উদ্দিন, সিইও মেসবাহ উদ্দিন খান, জেডএজি ট্রেডারের পক্ষ থেকে লিডস করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শেখ ওয়াহিদ, প্রধান বিপণন কর্মকর্তা আনিসুর রহমান খানসহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। চুক্তির শর্ত অনুসারে, শেলটেক ব্রোকারেজকে অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম (ওএমএস) প্রদান করবে জেডএজি ট্রেডার। ব্রোকারেজটির গ্রাহকদের ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন সম্পাদনের জন্য স্বয়ংক্রিয় ট্রেডিং প্লাটফর্ম ব্যবহারের সুবিধার্থে এ সেবা দেবে তারা।


