শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

শেরপুরে নৌকা প্রতীকে আবারও আগুন

শেরপুর সদর উপজেলার ধলা ইউনিয়নে দুর্বৃত্তরা দুইটি নৌকা প্রতীকে আগুন দিয়েছে। এছাড়া আরও একটি নৌকা প্রতীক ভাঙচুর করেছে। মঙ্গলবার ভোরের দিকে এ ঘটনা ঘটে। গত ইউপি নির্বাচনের আগেও একই ইউনিয়নে বেশ কয়েকটি নৌকায় আগুন দেয় দুর্বৃত্তরা।

আওয়ামী লীগ সমর্থিত নৌকার প্রার্থী রহিজ উদ্দিনের দাবি, ভোটারদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করতেই প্রতিপক্ষরা শেষ রাতের দিকে ওই নাশকতা চালিয়েছে। বিষয়টি ইতিমধ্যে নির্বাচনের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তাদের জানানো হয়েছে এবং মামলা দেওয়ার প্রস্তুতি চলছে।

জানা গেছে, আগামী ১১ ডিসেম্বর দ্বিতীয় দফায় এই ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। স্থানীয়দের ধারণা, যেকোনো পক্ষ নির্বাচনে সুবিধা নিতেই এই কাজ করে থাকতে পারে। এই ইউনিয়নে নারীসহ তিনজন চেয়ারম্যান প্রার্থী আছেন।
স্বতন্ত্র প্রার্থী জাকির হোসেন জানান, ভোটে হেরে যাওয়ার আতঙ্ক থেকে বিরোধীদের মাঠ ছাড়া করতেই রহিজ উদ্দিন সেই পুরাতন খেলা খেলছে। গত নির্বাচনেও একই কায়দায় নৌকা পুড়ে রহিজ উদ্দিন বিরোধীদের মাঠ ছাড়া করে নির্বাচনী বৈতরণী পাড় হয়েছেন। বিষয়টি নিরপেক্ষতার সাথে তদন্ত করে ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনসুর আহাম্মেদ বলেছেন, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। যেকোনো দুর্ঘটনা এড়াতে ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

সম্পর্কিত খবর