শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

শেয়ারবাজার কিছুটা ঘুরে দাঁড়াল

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসএক্স ১০.৩ পয়েন্ট বেড়ে পাঁচ হাজার ৩৪৭ পয়েন্টে দাঁড়িয়েছে, যা আগের দিন ছিল পাঁচ হাজার ৩৩৭ পয়েন্ট।

দেশের পুঁজিবাজারে কয়েক দিন দরপতনের পর আজ কিছুটা ঘুরে দাঁড়িয়েছে। অনুকূল সামষ্টিক অর্থনৈতিক উন্নয়নের ইতিবাচক প্রত্যাশা নিয়ে বিনিয়োগকারীরা বাজারে ফিরেছেন।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসএক্স ১০.৩ পয়েন্ট বেড়ে পাঁচ হাজার ৩৪৭ পয়েন্টে দাঁড়িয়েছে, যা আগের দিন ছিল পাঁচ হাজার ৩৩৭ পয়েন্ট।

তবে বিনিয়োগকারীদের অংশগ্রহণ ছিল কম, বাজারে লেনদেনের পরিমাণ প্রায় তিন মাস পর ৫০০ কোটি টাকার নিচে নেমে গেছে। আগের দিনের ৫৪০ কোটি টাকা থেকে তা আজ ১৪.২ শতাংশ কমে ৪৭০ কোটি টাকায় দাঁড়িয়েছে।

খাতভিত্তিক লেনদেনে ওষুধ (১৪.০ শতাংশ) খাত সর্বোচ্চ অবস্থানে ছিল। এরপর টেক্সটাইল (১৩.৯ শতাংশ) এবং ব্যাংক (১০.৪ শতাংশ) খাতের স্থান। বেশিভাগ খাতে শেয়ারের দাম বৃদ্ধির প্রবণতা দেখা গেছে।
এর মধ্যে কাগজ (৩.৯ শতাংশ), সিরামিক (২.৭ শতাংশ) এবং আইটি (২.৩ শতাংশ) খাতের ভালো অবস্থান ছিল। তবে সেবা (-০.৫ শতাংশ), ব্যাংক (-০.৫ শতাংশ) এবং খাদ্য (-০.১ শতাংশ) খাতে দরপতন হয়েছে।

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৯৭টি কোম্পানির শেয়ারের মধ্যে দাম বেড়েছে ২৩৩টির, ১০০টির দাম কমেছে এবং অপরিবর্তিত ছিল ৬৪টির দর।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ পতন হয়েছে। সিএসইর সিলেকটিভ ক্যাটাগরির ইনডেক্স (সিএসসিএক্স) ৩০.০ পয়েন্ট এবং অল শেয়ার প্রাইস ইনডেক্স (ক্যাসপি) ৫৩.০ পয়েন্ট কমেছে। বাসস

সম্পর্কিত খবর