শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

শেয়ারবাজারে লেনদেন ৬৬৯ কোটি টাকা ছাড়ালো

সূচকের ঊর্ধ্বগতিতে লেনদেন ৬৬৯ কোটি টাকা ছাড়াল শেয়ারবাজারে।এদিন লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে ২১০টির, কমেছে ১০৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৯টি কোম্পানির শেয়ার।

সপ্তাহের কার্যদিবসে মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের ঊর্ধ্বগতি লক্ষ্য করা গেছে। এদিন ডিএসইতে মোট ৩৮৮টি কোম্পানির ২০ কোটি ৪১ লাখ ৬৭ হাজার ১৮২টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড ইউনিট লেনদেন হয়। মোট লেনদেনের পরিমাণ দাঁড়ায় ৬৬৯ কোটি ৮৫ লাখ ৫৪ হাজার ৭৯৫ টাকা।

সূচক অনুযায়ী, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের তুলনায় ১৭ দশমিক ২৭ পয়েন্ট বেড়ে পাঁচ হাজার ১০৮ দশমিক ৯৫ পয়েন্টে দাঁড়িয়েছে। ব্লু-চিপ সূচক ডিএস-৩০ ৫ দশমিক ৫৫ পয়েন্ট বেড়ে এক হাজার ৯৭০ দশমিক ৪৮ পয়েন্টে উন্নীত হয়েছে। পাশাপাশি ডিএসই শরিয়াহ সূচক (ডিএসইএস) সাত দশমিক ৪১ পয়েন্ট বেড়ে এক হাজার ৩০ দশমিক ৯৭ পয়েন্টে অবস্থান করছে।

এদিন লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে ২১০টির, কমেছে ১০৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৯টি কোম্পানির শেয়ার।

লেনদেনের পরিমাণের ভিত্তিতে শীর্ষ ১০টি কোম্পানি : ওরিয়ন ইনফিউশন, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, খান ব্রাদার্স পিপি, বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি), সিটি ব্যাংক, এশিয়াটিক ল্যাবরেটরিজ, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, তৌফিকা ফুডস, ক্রিস্টাল ইন্স্যুরেন্স এবং প্যারামাউন্ট ইন্স্যুরেন্স।

দর বৃদ্ধির শীর্ষে থাকা ১০টি কোম্পানি : ড্যাফোডিল কম্পিউটারস, শাইনপুকুর সিরামিকস, এনসিসি ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড-১, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, এশিয়াটিক ল্যাবরেটরিজ, জনতা ইন্স্যুরেন্স, প্রাইম ফাইন্যান্স প্রথম মিউচ্যুয়াল ফান্ড, আইসিবি এএমসিএল দ্বিতীয় মিউচ্যুয়াল ফান্ড, বিডি অটোকারস এবং এশিয়া ইন্স্যুরেন্স।

দর কমার শীর্ষে থাকা ১০টি কোম্পানি : এপেক্স ট্যানারি, রিজেন্ট টেক্সটাইল, বিডি ওয়েল্ডিং, নূরানী ডায়িং, সিএনএ টেক্সটাইল, আইসিবি ইসলামী ব্যাংক, এফবিএ আইএফ, মাইডাস ফাইন্যান্স, এইচআর টেক্সটাইল এবং অ্যাকটিভ ফাইন কেমিক্যালস।

সম্পর্কিত খবর