শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

শুধু বাংলাদেশের ছবি নিয়ে ভারতে দুই উৎসব

শুধু বাংলাদেশের ছবি নিয়ে এই মাসেই ভারতে অনুষ্ঠিত হতে যাচ্ছে দুটি উৎসব। ২১ থেকে ২৩ অক্টোবর আগরতলায় ‘দ্বিতীয় বাংলাদেশ চলচ্চিত্র উৎসব’ ও ২৩ থেকে ২৮ অক্টোবর গুয়াহাটিতে ‘প্রথম বাংলাদেশ চলচ্চিত্র উৎসব’ অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে অনুষ্ঠেয় এই উৎসবে প্রদর্শনীর জন্য প্রাথমিকভাবে বাংলাদেশের ৩৫টি চলচ্চিত্র বাছাই করা হয়েছে। এসব ছবি থেকে যাচাই-বাছাই করে আরেকটি সংক্ষিপ্ত তালিকা হবে। প্রথম আলোকে খবরটি নিশ্চিত করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব (চলচ্চিত্র) সাইফুল ইসলাম।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, দুই উৎসবের জন্য প্রাথমিকভাবে বাছাই করা ৩৫ চলচ্চিত্র হলো ‘হাসিনা আ ডটার’স টেল’, ‘ছুঁয়ে দিলে মন’, ‘জালালের গল্প’, ‘অমি ও আইসক্রিমঅলা’, ‘অনিল বাগচীর একদিন’, ‘যদি একদিন’, ‘জিরো ডিগ্রী’, ‘বাপজানের বায়োস্কোপ’, ‘আয়নাবাজি’, ‘কৃষ্ণপক্ষ’, ‘তুখোড়’, ‘ভুবন মাঝি’, ‘সত্বা’, ‘রাজনীতি’, ‘ঢাকা অ্যাটাক’, ‘হালদা’, ‘অন্তর জ্বালা’, ‘আঁখি ও তার বন্ধুরা’, ‘গহীন বালুচর’, ‘পুত্র’, ‘পোড়ামন ২’, ‘দেবী’, ‘জান্নাত’, ‘ফাগুন হাওয়ায়’, ‘কালো মেঘের ভেলা’, ‘মনের মত মানুষ পাইলাম না’, ‘আবার বসন্ত’, ‘মায়া: দ্য লাস্ট মাদার’, ‘গণ্ডি’, ‘ন ডরাই’, ‘বিশ্বসুন্দরী’, ‘গোর’, ‘গেরিলা’, ‘ঊনপঞ্চাশ বাতাস’, ‘রূপসা নদীর বাঁকে’।

সাইফুল ইসলাম বলেন, যাচাই-বাছাই কমিটি গত পাঁচ বছরের মুক্তিপ্রাপ্ত এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত ও বাইরের দেশের বিভিন্ন উৎসবে প্রশংসিত ছবির তালিকা পর্যালোচনা করে ৩৫টি চলচ্চিত্র প্রাথমিকভাবে বাছাই করেছে। তিনি বলেন, এই তালিকা থেকে আবার বাছাই করে একটি সংক্ষিপ্ত তালিকা তৈরি করা হবে। সেই তালিকার ছবিগুলোই দুটি উৎসবে যাবে।

চলচ্চিত্র যাচাই-বাছাই কমিটির অন্যতম সদস্য পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান বলেন, সরকারের এটি খুবই ভালো উদ্যোগ। বাংলাদেশি সিনেমা আগেও ভারতের বিভিন্ন উৎসবে প্রদর্শিত হয়েছে। এতে পরিচালক-প্রযোজকদের মধ্যে ভালোমানের দেশীয় চলচ্চিত্র তৈরির তাগিদ বাড়ছে। তিনি বলেন, ‘এ ধরনের উৎসব আয়োজনের মধ্য দিয়ে ভারতের সিনেমাপ্রেমীরা বাংলাদেশের সিনেমা দেখার সুযোগ পাচ্ছেন। আমাদের সিনেমা সম্পর্কেও ধারণা পাচ্ছেন। সবচেয়ে বড় কথা, আমাদের সংস্কৃতি সম্পর্কে তাঁদের জানার সুযোগ হচ্ছে।’
সোহানুর রহমান বলেন, এর আগে সরকারি উদ্যোগে এ ধরনের উৎসবে অংশ নেওয়া ছবির কোনো শিল্পী বা কলাকুশলী ভারতে যেতে চাইলে নিজ খরচে যেতে হতো। এবারের উৎসবে অংশ নিতে কিছু শিল্পী, কলাকুশলীর খরচ বহন করতে পারে মন্ত্রণালয়।

সম্পর্কিত খবর