শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

শাহরুখের পরে কে হবেন ‘রোমান্স’-এর রাজা?

পর্দায় যখন শাহরুখ খান যখন প্রেমের দৃশ্য ফুটিয়ে তোলেন, ভক্তরা তখন চোখ ফেরাতে পারেন না। গত কয়েক প্রজন্মকে প্রেমের ভাষা শিখিয়েছেন শাহরুখ। তাই তিনি ‘রোমান্স’-এর রাজা নামেই পরিচিত। কিন্তু শাহরুখ অবসর নেওয়ার পরে কে হবে ‘রোমান্স’-এর রাজা? আইফার মঞ্চে সেই উত্তর জানালেন শাহরুখ নিজেই।

অনুষ্ঠানের সঞ্চালক করণ জোহর একের পর এক প্রশ্ন ছুড়ে দেন শাহরুখের দিকে। করণ জিজ্ঞেস করেন, ‘বলিউডে পরবর্তী রোমান্সের রাজা কে হবেন?’ শাহরুখের উত্তর, ‘আসলে, আমি অবসর নেওয়ার পরে রোমান্সও আমার সঙ্গে অবসর নেবে বলিউড থেকে।’

শাহরুখ মজার ছলেই বুঝিয়ে দিয়েছেন, তার মতো প্রেমের দৃশ্য ফুটিয়ে তুলতে কেউই পারবেন না। অভিনেতা আরও বলেন, ‘আমার উপরে কেউ আসতেই পারবে না। আমি সবার মাথার উপরে ছাদের মতো রয়েছি।”

২০১৮ সালে ‘জিরো’ ছবিটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ার পর দীর্ঘ দিন বিরতিতে ছিলেন শাহরুখ। ২০২৩-এ ‘পাঠান’ ছবিতে অভিনয় করে রাজকীয় প্রত্যাবর্তন হয় তার। বক্স অফিসে ঝড় তুলেছিল ‘পাঠান’। একই বছর মুক্তি পায় শাহরুখের আরও দুটি ছবি— ‘জওয়ান’ ও ‘ডানকি’। এই ছবি দুটোও সফল হয় বক্স অফিসে।

এন এস

সম্পর্কিত খবর