শিরোনাম
icon ২০ কোটি টাকা বীমা দাবি পরিশোধ করবে আইডিআরএ icon কম‌লো সোনার দাম icon একদিনেই ট্রিলিয়ন ডলার উধাও মার্কিন বাজারে icon হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নতুন চালান icon শীতের সবজিতে স্বস্তি, মাছ-মাংসে বাড়তি খরচ icon যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি কমল ৪.৫ শতাংশ icon ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা icon ৯ নভেম্বর বসছে মজুরি বোর্ডের দ্বিতীয় সভ icon হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩৯৬ icon প্রিমিয়াম জালিয়াতি, কার্গো বীমায় নিষিদ্ধ বিজিআইসি icon সাবেক মন্ত্রীসহ শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের নির্দেশনা icon লেনদেনের শীর্ষে শাহজিবাজার পাওয়ার icon দর বৃদ্ধির শীর্ষে জাহিন স্পিনিং icon দরপতনের শীর্ষে ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স icon চুলের সাজে তরুণীর রূপে পূর্ণিমা icon ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, আক্রান্ত ১,৫৯৬ icon যেসব এলাকায় জমায়েত নিষিদ্ধ ঘোষণা ডিএমপির icon শেখ হাসিনাকে ট্রাভেল পাস নয়: হুমায়ুন কবির icon ৩ মাসের জন্য বন্ধ গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্সের ব্যবসা icon দুলামিয়া কটনের পর্ষদ সভা ১১ নভেম্বর icon ইন্ট্রাকোর পর্ষদ সভার নতুন তারিখ ১০ নভেম্বর icon সূচকের উত্থানে লেনদেন ৬৪৫ কোটি টাকা icon ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ icon আশুলিয়ায় ৩৫ কারখানায় ছুটি ঘোষণা
down of head

শাহরুখপুত্র আরিয়ানের গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ

রোববার সন্ধ্যায় শাহরুখ খানের বাসভবন মান্নতের সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। খবর বলিউড বাবল ডটকমের।

খান পরিবারের দুঃসময়ে ভক্তদের এ আকুণ্ঠ সমর্থনে আপ্লুত বলিউড সুপারস্টার শাহরুখ খান।

ভক্তরা এ সময় আরিয়ান খানের মুক্তির দাবি জানান। বিক্ষোভকারীরা শাহরুখ খানের পরিবারের সদস্যদের ছবিসংবলিত প্ল্যাকাড নিয়ে মানববন্ধনে অংশ নেন।

শাহরুখ খান, গৌরি খান, আরিয়ান খান, সুহানা খান এবং আবরাম খানের ছবির পাশাপাশি ‘খুব শিগগির সব ঠিক হয়ে যাবে’ লেখা প্ল্যাকাডও ছিল তাদের হাতে।

উল্লেখ্য, মাদককাণ্ডে গত তিন সপ্তাহ ধরে কারাগারে বন্দি শাহরুখপুত্র আরিয়ান খান। বারবার তার জামিন আবেদন নাকজ হওয়ায় এর পেছনে অপরাজনীতি জড়িত বলে অভিযোগ করছেন বলিউড সুপারস্টারের ভক্তরা।

মুম্বাইয়ের আর্থার রোড জেলে রুদ্ধদ্বার কক্ষই আরিয়ান খানের বর্তমান ঠিকানা। জেলের জীবনযাত্রার সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারছেন না শাহরুখপুত্র।

বিশেষ কথাও বলছেন না কারও সঙ্গে। বই পড়েই সময় কাটাচ্ছেন তিনি। জেলের গ্রন্থাগার থেকে দুটি বই ধার নিয়েছেন আরিয়ান- ‘গোল্ডেন লায়ন’ নামে একটি উপন্যাস এবং রাম-সীতা সংক্রান্ত গল্পের একটি বই।

জেলসূত্র জানিয়েছে, আদালতে জামিনের আবেদন খারিজ হয়ে যাওয়ায় মানসিকভাবে ভেঙে পড়েন আরিয়ান। এ অবস্থা থেকে পরিত্রাণ পেতে বই পড়ে সময় কাটানোর পরামর্শ দেওয়া হয় তাকে।

 

সম্পর্কিত খবর