down of head

সিরাজগঞ্জ কারাগারে ধর্ষণ মামলার আসামির মৃত্যু

সিরাজগঞ্জ জেলা কারাগারে ধর্ষণ মামলার যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত এক আসামির মৃত্যু হয়েছে। সোমবার (২৫ অক্টোবর) ভোর ৬টায় সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মারা যাওয়া আসামির নাম আব্দুল মমিন। তিনি সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ি ইউনিয়নের পার পাচিল গ্রামের আলতাফ হোসেনের ছেলে।

সিরাজগঞ্জ জেলা কারাগারের দায়িত্বপ্রাপ্ত জেলার আব্দুল বারেক তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

কারা সূত্র জানায়, ২০২০ সালের ১৬ আগস্ট একটি দলবেঁধে ধর্ষণ মামলায় দণ্ডপ্রাপ্ত হয়ে কারাগারে ছিলেন আব্দুল মমিন। রোববার (২৪ অক্টোবর) রাত ১১টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। রাতেই তাকে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে তার মৃত্যু হয়।

মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান জেলার আব্দুল বারেক।

সম্পর্কিত খবর