down of head

শাহজালালে বিমান থেকে ১২ কেজি সোনা জব্দ

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি বিমানের ভেতর থেকে ১২ কেজি সোনার বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের একটি দল।

রোববার রাত সাড়ে ১১টার দিকে দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট থেকে ওই সোনার বার জব্দ করা হয়েছে। যার বাজার মূল্য প্রায় সাড়ে ৮ কোটি টাকা।

শুল্ক গোয়েন্দার সহকারী রাজস্ব কর্মকর্তা সফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে বলেও তিনি জানান।শুল্ক গোয়েন্দা সূত্রে জানা যায়, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের দুবাই ফেরত একটি ফ্লাইটের কার্গো হোল থেকে ১২ কেজি সোনার বার ও অলংকার জব্দ করা হয়েছে। বিমানের নম্বর- ফ্লাইট বিজি-৪১৪৮। সোনার বারগুলো পাচারের উদ্দেশ্যে নিয়ে আসা হয়েছিল। এখন পর্যন্ত পাচারকারী কাউকে সনাক্ত করা যায়নি কিংবা কেউ আটক হয়নি।

সম্পর্কিত খবর